চলতি মাসে বৃহস্পতি বিপরীতমুখী হবে! আর্থিক দিক শুভ হবে কোন কোন রাশির, জানেন
চলতি মাসে বৃহস্পতি বিপরীতমুখী হবে! আর্থিক দিক শুভ হবে কোন কোন রাশির, জানেন
জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময়ে তাদের স্থান পরিবর্তন করবে। আবার যখন কোনও গ্রহ পিছিয়ে যায় বা বিপরীতমুখী হয় তখন মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলে। সেটি কখনও শুভ হতে পারে আবার কখনও অশুভ হতে পারে। দেবগুরু বৃহস্পতি জুলাই মাসের ২৯ তারিখ তার নিজস্ব রাশি মীন রাশিতে পিছিয়ে যাচ্ছে বা বিপরীতমুখী হচ্ছে। যখনই কোনোও গ্রহ পশ্চাদমুখী হয়, তখন এটি তার বিপরীত দিকে চলতে শুরু করে এবং সেই সময়ে এটি খুব দ্রুত ফলাফল দেয়। দেবগুরু জ্ঞান, বৃদ্ধি, শিক্ষক, সন্তান, শিক্ষা, সম্পদ, দানের কারক হিসাবে বিবেচিত। এই সময়ে তিন রাশির ভালো সময় শুরু। জেনে নিন সেই রাশিগুলি কী কী।

বৃষ রাশি
এই রাশিতে বৃহস্পতি গ্রহের বিপরীতমুখী হচ্ছে। এই সময়ে এই সময়ে এই রাশির জাতক-জাতিকাদের শুভ সময়। বর্তমানে ১১ তম ঘরে অবস্থান করছে দেবগুরু। যাকে বলা হয় আয় ও মুনাফা। এই সময়ে আপনার আয় ভালো হবে। ব্যবসায় উন্নতি করতে পারবেন। ব্যবসায় নতুন অর্ডার পাওয়া যেতে পারে। অংশীদারি কাজে ভালো লাভ হতে পারে। এর পাশাপাশি জীবনসঙ্গীর মাধ্যমেও ভালো অর্থ উপার্জন করা যায়। ব্যবসায় বিনিয়োগের জন্য সময় ভালো। কোথাও থেকে আচমকা টাকা আসার সম্ভাবনা রয়েছে। এই সময়ে যারা গবেষণায় যুক্ত তাঁদের এই সময়টা খুব ভালো। আপনি এই সময়ে পোখরাজ পাথর পরতে পারেন। যা আপনার ভাগ্য বদলে দিতে পারে।

মিথুন রাশি
এই রাশিতে বৃহস্পতি বিপরীতমুখী হচ্ছে। এই সময়ে আপনার জন্য শুভ দিন শুরু। কারণ বৃহস্পতি গ্রহ আপনার দশম ঘরে বিপরীতমুখী হতে চলেছে। যাকে চাকরি, ব্যবসা ও কর্মস্থল বলা হয়। এর পাশাপাশি এই সময়ে সমাজে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। কোথাও থেকে আচমকা টাকা আসার সম্ভাবনা রয়েছে। নতুন সম্পত্তি কিনতে পারবেন। বিনিয়োগ করতে পারবেন। তাই এই সময়ে আপনি একটি নতুন কাজ পেতে পারেন। এই সময়ে আপনার পদোন্নতি বাড়ার সম্ভাবনা হয়েছে। আপনি এই সময়ের মধ্যে ব্যবসায় ভালো লাভ করতে পারেন। এর পাশাপাশি নতুন ব্যবসায়িক সম্পর্কও গড়ে উঠতে পারে। একই সঙ্গে যারা মার্কেটিং ও মিডিয়া, ফিল্ম লাইন, ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টা লাভজনক হতে চলেছে। আপনি এই সময়ে পান্না পরতে পারেন।

কর্কট রাশি
দেবগ্রহ বিপরীতমুখী হওয়ার জন্য এই রাশির শুভ সময় শুরু হচ্ছে। কারণ বৃহস্পতি গ্রহ নবম ঘরে পিছিয়ে যাচ্ছে। যাকে বলা হয় ভাগ্যের ঘর। এই সময় ভাগ্য আপনাকে পূর্ণ সমর্থন করবে। এই রাশির খুব ভালো সময়। এই সময়ে আপনি বৈষয়িক আনন্দ পাবেন। এই সময়ে আপনি একটি যানবাহন এবং একটি নতুন বাড়ি কেনার সিদ্ধান্ত নিতে পারেন। চাকরিক্ষেত্রে সুবিধা পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা বসবেন তাদের ভাল চাকরির সম্ভাবনা রয়েছে। সন্তানদের পড়াশোনা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। কেরিওয়ারের দিকে নজর দিন। যারা ব্যবসাক্ষেত্রে যুক্ত তারা ব্যবসায় আরোও লাভ হবে। আপনি সম্পত্তিতেও বিনিয়োগ করতে পারেন। এছাড়াও, আপনি এই সময়ে ব্যবসায় ভাল অর্থ উপার্জন করতে পারেন। যেকোনো ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত হতে পারে। এই সময়ে আপনি মুক্তো পরতে পারেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications