আগামী মাসে বৃহস্পতি বিপরীতমুখী হবে! কোন কোন রাশির ভাগ্যের চাকা ঘুরবে, জেনে নিন
আগামী মাসে বৃহস্পতি বিপরীতমুখী হবে! কোন কোন রাশির ভাগ্যের চাকা ঘুরবে, জেনে নিন
জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময় অনুসারে যেমন ঘর পরিবর্তন করে থাকে তেমন সময় মতোই কিন্তু বিপরীতমুখী হয়। যখন কোনও গ্রহ নিজের স্থান পরিবর্তন করে অন্য রাশিতে প্রবেশ করে তখন সকল রাশিকেই প্রভাবিত করে। বৃহস্পতিকে আমরা গুরু গ্রহ বলেই জানি। আর এই গ্রহ জুলাই মাসের ২৯ তারিখ নিজ রাশিতে মীন রাশিতে বিপরীতমুখী হচ্ছে। আর এই সময়ে তিন রাশির জন্য খুব সময়। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতির সম্পর্ক, জ্ঞান, বৃদ্ধি, শিক্ষক, সন্তান, সম্পদ, দান পুণ্য ও অর্থের ঘর বলে বিবেচনা করা হয়। এই সময়ে তিন রাশির অর্থের দিন খুব শুভ হবে।

বৃষ রাশি
জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতি এই রাশির এগারোতম ঘরে পিছিয়ে যাচ্ছে। এটি আয় এবং সম্পদের জায়গা হিসাবে বিবেচিত হয়। তাই বৃহস্পতি পিছিয়ে যাওয়ার সময় বৃষ রাশির জাতকদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অর্থ লাভবান হতে পারে। যেকোনোও ব্যবসায়িক চুক্তিতে সাক্ষর করতে হতে পারে। এই সময়ে আয়ের নতুন পথ খুলবে। ব্যবসায় লাভ হবে। এছাড়াও, আপনার কর্মক্ষেত্র এবং চাকরিতে পরিবর্তন হতে পারে। সেই সঙ্গে আপনি চাকরিতে পদোন্নতি ও ইনক্রিমেন্টও পেতে পারেন। যদি নতুন ব্যবসা শুরু করার কথা ভাবেন, তাহলে সেটি করতে পারেন। বৃহস্পতি এই রাশির অষ্টম ঘরের অধিপতি। এই সময়ে আপনি যে কোনও দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি পেতে পারেন। বৃহস্পতির শুভ ফল পাওয়ার জন্য মা লক্ষ্মীর আরাধনা করুন।

মিথুন
মিথুন রাশির দশম ঘরে বৃহস্পতি বিপরীতমুখী হচ্ছে। জ্যোতিষশাস্ত্রে এই ঘরটিকে চাকরি, ব্যবসা ও কর্মক্ষেত্রের ঘর বলে মনে করা হয়। এই সময়ে আপনার নতুন চাকরির অফার আসতে পারে। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। শত্রুদেরকে পরাজিত করতে পারবেন। কর্মজীবনের সুবিধা পাবেন। কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য পাবেন। আর্থিক দিকে আপনাদের আরও শক্তিশালী হবে। নতুন চাকরির প্রস্তাব পাবেন। সেই সঙ্গে ব্যবসায় ভালো লাভ হতে পারে। মার্কেটিং ও মিডিয়ার সঙ্গে যেসকল ব্যক্তি যুক্ত তাঁদের জন্য শুভ সময়। এই সময়ে আপনি পান্না পরতে পারেন। এটা আপনার জন্য খুব ভালো সময়।

কর্কট রাশি
এই রাশির নবম ঘরে বৃহস্পতি বিপরীতমুখী হচ্ছে। এটি ভাগ্য ও বিদেশ ভ্রমণের স্থান হিসাবে বিবেচিত। বৃহস্পতি পিছিয়ে যাওযায় ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন এই রাশির ব্যক্তিরা। যার কারণে আপনি ব্যবসায় ভাল লাভ করতে পারেন। একই সময়ে, আপনি এই সময়ের মধ্যে যে কোনও ব্যবসায়িক চুক্তিতে ভাল অর্থ উপার্জন করতে পারেন। এর সাথে আপনার চতুর্থ ঘরের অধিপতি শুক্র গ্রহ। যাকে বলে বৈষয়িক সুখ ও মায়ের অনুভূতি। অতএব, এই সময়ে আপনি আপনার মায়ের সমর্থন পাবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications