চলতি মাসেই বৃহস্পতি মার্গী হবে, কর্মক্ষেত্রে মাথা ঠাণ্ডা রেখে চলুন এই রাশিরা
চলতি মাসেই বৃহস্পতি মার্গী হবে, কর্মক্ষেত্রে মাথা ঠাণ্ডা রেখে চলুন এই রাশিরা
জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতির বিশেষ গুরুত্ব রয়েছে, কারন এই গ্রহকে আমরা গুরু গ্রহ বলেই জানি। যখন এই গ্রহ ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সকল রাশির উপরেই বিশেষভাবে প্রভাব ফেলে সে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। নভেম্বর মাসে ২৪ তারিখ এই গুরু গ্রহ অর্থাৎ বৃহস্পতি মার্গী হবে। সেই সঙ্গে মীন রাশিতে প্রবেশ করবে সে। আর এই সময় সকল রাশির উপর প্রভাব ফেলবে এই গ্রহ। তবে কিছু রাশির ওপর নেটিবাচক প্রভাব ফেলবে এই গ্রহ। জেনে নিন সেই রাশির মধ্যে কোন কোন রাশির নাম রয়েছে।

মেষ রাশি
এই রাশির জাতক জাতিকাদের দূরে এ সময় ভ্রমনে না যাওয়াই ভালো। এ সময় আপনাদের আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। তারা যারা ব্যবসা করছেন তাদের নানান অসুবিধার মধ্যে পড়তে হতে পারে। ক্রমশ বাড়তি খরচ বাড়তে থাকবে। সেখানে লাগাম দেওয়ার চেষ্টা করুন, না হলে বিপদের সম্মুখীন হতে হবে। এই সময় অংশীদারিত্ব কাজে ব্যয় না করাই ভালো। কারণ সেখানে আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে ভালো ফল লাভ হবে তবে আপনারা কর্মক্ষেত্রে অনেক মন দিয়ে কাজ করুন। এ সময় ব্যবসার দিকে বেশি না যাওয়াই ভালো অর্থাৎ নতুন ব্যবসা শুরু না করাই ভালো। আপনাদের অর্থনৈতিক দিকে ব্যয় হতে পারে। মাথা ঠাণ্ডা রেখে পরিবারের সকলের সঙ্গে থাকুন, না হলেই আপনার জীবনে বিপদ আসতে পারে।

কর্কট রাশি
এ সময় আপনাদের ব্যবসার অনেক অসুবিধা হবে। এ সময় আপনাদের পারিবারিক থেকে দাম্পত্য জীবনে অশান্তি আসবে। চাকরিক্ষেত্রে আপনাদের অসুবিধা হবে। বসের সান্নিধ্য আপনারা পাবেন না। এই সময় আপনারা সকল কাজেও কিন্তু সাফল্য পাবেন না। পরিবারের পূর্ণ সমর্থন থেকে আপনারা বঞ্চিত থাকবেন।

মীন রাশি
এই রাশির জাতক-জাতিকাদের এই সময় কর্মজীবনে উন্নতি থাকলেও বন্ধুদের পূর্ণ সহযোগিতা তারা কিন্তু পাবেন না। সেইসঙ্গে আপনাদের যারা বেসরকারি চাকরিতে কর্মরত তাদের নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। আর যারা সরকারি চাকরি করছেন তাদের বাইরে যেতে হতে পারে। সেখানে গিয়ে আপনাদের অর্থের ক্ষতি হতে পারে। পারিবারিক থেকে দাম্পত্য জীবনে আপনাদের তেমন সুখ থাকবে না। তাই এ সময় মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications