New Year 2025: নতুন বছরেই ঘর বদল করবে এই শুভ গ্রহরা, বন্ধ ভাগ্যের দরজা খুলতে চলেছে কাদের

জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি, শনি, রাহু, কেতু গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। যখন এই গ্রহরা ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর তারা নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য তা অশুভ হতে পারে। কর্মদাতা গ্রহ শনি গ্রহ ২৯ মার্চ মীন রাশিতে প্রবেশ করবে।

১৪ মে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে। রাহু ১৮মে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে। এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে তাদের। জানুন সেই রাশির তালিকা কোন রাশির ব্যক্তিরা রয়েছেন। আপনিও কি রয়েছে নাকি সেই লিস্টে?

Astrology

  • বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এই সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। কোনও কাজে পিছিয়ে পড়বেন না আপনি। ভাই বোনের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন। এসময় পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। মানসিকভাবে আগের থেকে অনেক ভালো থাকতে পারবেন।

  • কর্কট রাশি

কর্কট রাশির জাতক-জাতিকাদের উপর এই গ্রহদের শুভ প্রভাব পড়ায় তাদের পরিবেশ অনুকূলে থাকবে। মানসিক চাপ কমবে। তাছাড়া আর্থিক সমস্যা কাটবে। তাছাড়া আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। সেখান থেকে লাভ হবে আপনার। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। বাবা-মায়ের সঙ্গে ভালো থাকতে পারবেন। তাছাড়া কোনও কাজে পিছিয়ে পড়বেন না আপনি।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের উপর এই গ্রহদের শুভ প্রভাব পড়বে। তাদের মানসিক চাপ কমবে। এসময় যারা ব্যবসা করছেন, তাদের জীবনে সাফল্য আসবে। চাকরিতে পদোন্নতি হবে। সমাজে সম্মান বাড়বে। দাম্পত্য জীবনে সুখী হবেন। এসময় কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না। তাছাড়া অমীমাংসিত প্রত্যেকটি কাজ হয়ে যাবে। ব্যবসাতেও আসবে সফলতা। এসময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করুন আপনি। চাকরিজীবীরা নতুন কর্মসংস্থানের সুযোগ পাবেন। অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। শিক্ষামূলক কাজে ভ্রমণে যেতে পারেন। যদি কোনও নতুন কাজ শুরু করেন আপনি, তবে অবশ্যই তাতে সাফল্য পাবেন এই রাশির ব্যক্তিরা।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+