চলতি মাসেই পিছিয়ে যাচ্ছে বৃহস্পতি, বাড়তি খরচ এড়িয়ে চলুন এই রাশির ব্যক্তিরা
চলতি মাসেই পিছিয়ে যাচ্ছে বৃহস্পতি, বাড়তি খরচ এড়িয়ে চলুন এই রাশির ব্যক্তিরা
গ্রহদের মধ্যে প্রধান ও দেবগুরু বলে মনে করা হয় বৃহস্পতি গ্রহকে। যে সকল ব্যক্তিদের জন্মকুণ্ডলীতে বৃহস্পতি গ্রহ শুভ স্থানে থাকে তাদের আর্থিক দিকে যথেষ্ট শুভ হয়। বৃহস্পতিকে শিক্ষা, সম্পদ, বিবাহিত জীবন ,অর্থ ইত্যাদির কারক বলে বিবেচিত করা হয়। চলতি মাসের ২৯ তারিখ মীন রাশিতে পিছিয়ে যাবে বৃহস্পতি গ্রহ। মীন বৃহস্পতিতে গমন করবে ২৪ নভেম্বর। বৃহস্পতি পিছিয়ে যাওয়ায় অনেক রাশির জন্য খুব ভালো সময় উপস্থিত, আবার কিছু রাশির জীবনে খুব অশুভ সময়। তাদের জীবনে উত্থান পতন লেগে থাকবে, জেনে নিন বৃহস্পতি পিছিয়ে যাওয়ায় হওয়ায় কোন কোন রাশির জীবনে অশুভ সময় শুরু।

সিংহ রাশি
এই সময় পরিবেশ খুব একটা আনুকূল থাকবে না। আপনি কোন কাজে মন দিয়ে কোন কাজ করতে পারবেন না। নানান সমস্যার সম্মুখীন হতে হবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য সময়টা খুব একটা ভালো না। তাই এই সময় নতুন কোন ব্যবসায় অর্থ বিনিয়োগ করবেন না। বাড়তি খরচ এড়িয়ে চলুন। খরচ আপনার খুব বাড়তে থাকবে সেই খরচে লাগাম দিন।

কন্যা রাশি
কর্মক্ষেত্রের কর্মকর্তাদের সঙ্গে মতভেদ ক্রমশ বাড়তে থাকবে। দাম্পত্য জীবনে তেমন সুখ পাবেন না। আপনার সঙ্গীর সঙ্গে ক্রমশই অশান্তি লেগে থাকবে। পরিবারের সঙ্গে আপনার ঝামেলা বাঁধতে পারে। তাই এই সময় মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। এই খারাপ সময়ে সম্পত্তি কিনবেন না। পরিবারের সঙ্গে বিবাদ বাঁধতে পারে। সামাজিক পতিপত্তি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই সমস্ত পদক্ষেপের ওপর নজর দিন।

তুলা রাশি
এই সময় আপনি যেকোনও বিষয়ে যা সিদ্ধান্ত নেবেন মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নেবেন এবং খুব ভেবেচিন্তে প্রতিটি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন। এই সবাই আপনাকে কঠোর পরিশ্রম করে নিজেদেরকে কেরিয়ার গড়তে হবে, কারণ আপনার এই সময়টি খুব খারাপ। ব্যবসা এবং চাকরি ক্ষেত্রে আপনি ততটা শুভ ফল পাবেন না। রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

কুম্ভ রাশি
এই সময় আপনার জীবনে উত্থান গঠন লেগেই থাকবে। আপনার জন্য এই সময় মোটেও খুব শুভ সময়। অর্থের দিকে বিশেষ নজর দিন। বাড়তি খরচ এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। না হলেই আপনার জীবনে বিপদ আসতে পারে। কোনও কাজেই এই সময়ে বিনিয়োগ করবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications