Guru gochar: বৃহস্পতি মেষ রাশিতে বিরাজ করছে, গুরু গ্রহের কৃপায় ভাগ্যের দ্বার খুলবে কাদের

জ্যোতিষশাস্ত্রে (astrology) নবগ্রহের উল্লেখ রয়েছে। প্রতিটি গ্রহেরই নিজস্ব নিজস্ব গুরুত্ব রয়েছে। গ্রহরা একরাশি থেকে আরেক রাশিতে প্রবেশ করে থাকে। সেই সময়ে ১২ রাশির ব্যক্তিদের উপরেই বিশেষ প্রভাব ফেলে তারা। তেমনি গুরু গ্রহ বলে আমরা জানি বৃহস্পতি গ্রহকেই। এই গ্রহ যশ, সমৃদ্ধি, পূজা পাঠ, সম্পত্তি, আর্থিকদিকের কারক।

বৃহস্পতি (Jupiter) ১৮ মাস পর অন্য রাশিতে স্থানান্তরিত হয়েছে। ২২ এপ্রিল গুরু গ্রহ ঘর পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে। ১৮ মাস একই রাশিতে বিরাজ করবে গুরু গ্রহ। এই সময় কিছু রাশির জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Guru gochar


মেষ রাশি(Aries) র ব্যক্তিদের পঞ্চম ঘরে প্রবেশ করেছে বৃহস্পতি। তাই এই সময় আপনার খুব শুভ সময় শুরু। জ্যোতিষশাস্ত্রে (astrology) বলা হচ্ছে এ সময় আপনার দাম্পত্য জীবনের সুখ বাড়বে।

আপনি যে কাজের জন্য এতদিন অপেক্ষা করছিলেন সেই কাজ হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয় যারা ব্যবসা রয়েছেন তাদের আর্থিক দিকে প্রচুর লাভ হবে। তারা সকল কাজে সফলতা অর্জন করতে পারবেন।

Guru gochar


ধনু রাশি(Sagittarius) র জাতক জাতিকাদের বৃহস্পতি ঘর পরিবর্তন করার কারণে জীবনের সাফল্যের সময় শুরু হবে। এই ঘরের চতুর্থ ঘরের অধিপতি হল বৃহস্পতি। এ সময় চতুর্থ ঘরেই প্রবেশ করেছে গুরু গ্রহ। তাই আপনার আর্থিক দিকে খুব লাভ হবে।

এই সময় আপনি দূরে আপনার স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন। আপনার দাম্পত্য জীবনের সুখ বজায় থাকবে। সেই সঙ্গে পারিবারিক জীবনেও আপনি সুখী হবেন। কর্মক্ষেত্রে উন্নতির মুখ দেখবেন। পরিবেশ আপনার অনুকূলেই থাকবে।

Guru gochar

কর্কট রাশি (Cancer) র জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এইসময় চাকরিতে বড় কোনও পদোন্নতি পেতে পারেন আপনার। যারা পুরনো চাকরি ছেড়ে নতুন চাকরিতে ঢুকতে চাইছেন ঢুকতে পারেন। তাদের জন্য বেশ শুভ সময়। এই সময়ে সমাজের সম্মান বাড়বে।

আপনার প্রতিযোগিতামূলক যেকোনো পরীক্ষা দিলে সেখানে লাভের মুখ দেখবেন আপনি। শুধু তাই নয়, কর্মক্ষেত্রে আপনার কাজ সবার পছন্দ হবে এবং সবাই আপনার প্রশংসা করবেন। আপনার জীবনের সুখ সমৃদ্ধি উপচে পড়বে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+