শুক্র ও বৃহস্পতির মিলনে সোনালি দিন শুরু হতে চলেছে কোন রাশির জাতকদের
জ্যোতিষশাস্ত্রে শুভ গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন তারা নানান রকম যোগও তৈরি করে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে। আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। ১২ বছর পর শুক্র ও বৃহস্পতি গ্রহের মিলন হতে চলেছে।
শুক্রকে আমরা সম্পদ , ঐশ্বর্য, বিলাসিতার কারক বলেই জানি। বৃহস্পতি হল জ্ঞান, সমৃদ্ধি, সুখের কারক। জুন মাসে শুক্র ও বৃহস্পতির মিলন হতে চলেছে। এসময় কেরিয়ার থেকে ব্যবসায়ে এগিয়ে যেতে পারবেন কিছু রাশির ব্যক্তিরা।

- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। অর্থ, বক্তৃতার ঘরেই এই দুই গ্রহের মিলন হবে। এসময় আপনার ব্যক্তিগত জীবনে খুব সুখ লেগে থাকবে। স্ত্রীর সঙ্গে খুব ভালো সম্পর্ক বজায় থাকবে। আপনার কথায় সকলেই প্রভাবিত হবে। অপ্রত্যাশিত লাভ হবে আপনার। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আপনার। তাছাড়া আপনার পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।
- মকর রাশি
মকর রাশির ব্যক্তিদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। এসময় আপনার পরিবেশ অনুকূলে থাকবে। আপনার সন্তান পড়াশুনার জন্য বাইরে যেতে পারেন। যারা গবেষক রয়েছেন তাদের জন্য খুব শুভ সময়। আপনি আপনার পরিবারের থেকে সব ধরনের সহযোগিতা পাবেন। যারা প্রেমের সম্পর্কে যুক্ত তাদের জন্য খুব ভালো সময়। আপনার আর্থিক দিকে লাভ হবে। জমি-জমা সংক্রান্ত সমস্যার সমাধান হবে। এছাড়াও আপনি একটি বাড়ি বা গাড়ি কিনতে পারেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করবেন। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকায় আপনি সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। পরিবারে সুখের পরিবেশ বিরাজ করবে।
- তুলা রাশি
বৃহস্পতি ও শুক্রের মিলনে তুলা রাশির পরিবেশ অনুকূলে থাকবে। এই সময় আপনি ব্যবসায় দুর্দান্ত সফলতা অর্জন করতে পারবেন। চাকরিজীবীদের জন্য খুব শুভ সময়। এসময় আপনি চাকরি পরিবর্তন করতে পারেন। শিক্ষার্থীরা যদি বিদেশে পড়তে যাওয়ার চেষ্টা করে, তাহলে সুযোগ ভালো, চেষ্টা করতে পারেন। সন্তানদের দায়িত্ব পালন হবে। অপ্রত্যাশিত অর্থ পাওয়ার সম্ভাবনা থাকবে। বহু প্রতীক্ষিত কাজও শেষ হবে। যারা সরকারি চাকরি করছেন তাদের চাকরির জন্য বাইরে যেতে হতে পারেন। বেসরকারি চাকরি যারা করছেন তাদের জন্য খুব শুভ সময়। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনেও আপনার সুখ বজায় থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications