৪০ বছর পর দীপাবলিতে এই দুই গ্রহ একসঙ্গে মিলিত হবে, ভাগ্যোন্নতি নিশ্চিত কাদের?

জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি ও শুক্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দুই গ্রহকে শুভ গ্রহের মধ্যেই ধরা হয়। এই গ্রহরা যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন কিছু রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। আবার কিছু রাশির ব্যক্তিদের নানান অসুবিধা মধ্যে দিয়েও যেতে হয়।

চলতি বছর দীপাবলিতে বৃহস্পতি ও শুক্র গ্রহের মিলন হবে। এই দুই গ্রহের মিলনের কারণেই তৈরি হবে 'সমসপ্তক যোগ’। এই দুই গ্রহ ৪০ বছর পরে মিলিত হচ্ছে। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের চাকরি থেকে ব্যবসায়ে সফলতা আসবে। সকল কাজেই তারা এগিয়ে যেতে পারবেন। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Money

  • মেষ রাশি

বৃহস্পতি ও শুক্রের মিলনের কারণে মেষ রাশির জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। এই সময়ে কোনও কাজে আপনি পিছিয়ে যাবেন না। যারা বেসরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জীবনে শুভ সময়। কোনও কাজে আপনি পিছিয়ে যাবেন না। স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন।

মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখী হবেন। এসময় কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না। ভাগ্যের দ্বার খুলবে আপনার। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে এই রাশির ব্যক্তিদের।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের ইচ্ছা পূরণ হবে। এসময় আপনার আয় ব্যাপকভাবে বাড়তে শুরু করবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো থাকতে পারবেন। এসময় যারা বেকার হয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিযোগিতামূলক যে পরীক্ষা দেবেন সেখানেই সাফল্য পাবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। এসময় কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে যাবেন না। বাবা-মায়ের সঙ্গেও শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার।

  • ধনু রাশি

ধনু রাশির জাতক-জাতিকাদের উপর এই দুই গ্রহের শুভ প্রভাব পড়বে। এসময় আপনার সম্পদ বাড়তে থাকবে। তাছাড়া আপনি আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। ব্যবসায় অনেক সফলতা অর্জন করতে পারবেন। বিদেশ যাত্রার যোগ রয়েছে।

আপনার ভাগ্যের দ্বার খুলবে। এসময় পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। বিদেশে ঘুরতে যেতে পারেন। নতুন চাকরি পেতে পারেন। সন্তানের কোনও সুখবরে আপনার মনে খুশি থাকবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+