জড়ত্ব যোগের অশুভ প্রভাবে ব্যবসায় বিনিয়োগ করার আগে দু’বার ভাববেন কোন রাশির ব্যক্তিরা?
জ্যোতিষশাস্ত্রে (astrology) গ্রহরা যখন স্থান পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের ওপরে ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে। আবার সেই সময় তারা নানান রকম যোগও তৈরি করে থাকে। যার বিশেষ প্রভাব পরে কিছু রাশির ব্যক্তিদের ওপর।
মার্চ মাসের শুরুতেই বুধ ও রাহু গ্রহের মিলনে তৈরি হবে 'জড়ত্ব যোগ’। এই যোগের প্রভাব পড়বে সকল রাশির ব্যক্তিদের উপর। কিছু রাশির ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হবে। তাদের আর্থিক দিকে খুব সমস্যা আসবে। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

- যোগের প্রভাব
জড়ত্ব যোগের প্রভাব যাদের ওপর পরে তাদের জীবনে নানান বাধার সৃষ্টি হয়। তারা কোনোও কাজে তেমনভাবে সফলতা অর্জন করতে পারেন না। তাদের মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকে। হতাশায় ভোগেন তাঁরা।
- কুম্ভ রাশি
যোগের প্রভাব পড়বে কুম্ভ রাশির ব্যক্তিদের ওপর। এসময় আপনারা সকল কাজেই বাধাপ্রাপ্ত হবেন। জিনিসপত্র, দলিল আপনাকে খুব যত্নে রাখতে হবে। কারণ এগুলি চুরি হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গে নানা অশান্তি লেগে থাকবে আপনার। বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক আপনার আরোও খারাপ হতে পারে। এসময় বাড়তি খরচ এড়িয়ে চলুন। মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। তাই আগেই আপনি সাবধান হোন। কারোর সঙ্গে এই সময়ে অশান্তিতে যাবেন না।
- মিথুন রাশি
জড়ত্ব যোগের বিশেষ প্রভাব পড়বে মিথুন রাশির ব্যক্তিদের উপর। সন্তানের সঙ্গে অশান্তি লেগে থাকবে। কোনও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে আপনার। বড় দুর্ঘটনা ঘটতে পারে। পায়ের সমস্যায় ভুগতে হতে পারে আপনাকে। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় বড় ক্ষতি হতে পারে। চাকরিজীবীদের জীবনে আসবে নানান সমস্যা। কর্মক্ষেত্র থেকে ব্যবসায় খুব সাবধানে কাজ করতে হবে আপনাকে।
- কর্কট রাশি
যোগের অশুভ প্রভাবে কর্কট রাশির ব্যক্তিদের জীবনে আসবে নানান সমস্যা। এসময় আপনার দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আসবে জটিল কোনও সমস্যা। কোনও কাজেই আপনি তেমনভাবে উন্নতি করতে পারবেন না। সন্তানের সঙ্গে কথা কাটাকাটি লেগে থাকবে আপনার। আপনার হওয়া কাজও আটকে যাবে। এসময় আপনি দূরে কোথাও ঘুরতে যাবেন না, কারণ সেখানে গিয়ে আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। মাথা ঠান্ডা রেখে প্রতিটি কাজ করার চেষ্টা করবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications