বাড়ির কোনদিকে ডাইনিং টেবিল রাখলে আর্থিক সুখ আসে, দেখুন

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, বাস্তু যদি ঠিক না থাকে তাহলে কোন ব্যক্তির জীবনে সাফল্য আসে না। তারা যতি ইনকাম করুক না কেন, তাদের জীবনে অশান্তি নেমে আসে। তাই আগে বাস্তুত্রুটি দূর করা খুব দরকার। বর্তমান সময়ে মানুষ আর নিজে বসে খায় না, সকলেই ডাইনিং টেবিল ব্যবহার করেন। তবে ডাইনিং টেবিল কোন দিকে রাখতে হয় এবং কোন দিকে মুখ করে খেতে তার সঠিক নিয়ম হয়তো অনেকেই জানেন না। তার জন্য জীবনে নেমে আসে আর্থিক অভাব। দেখে নিন ডাইনিং টেবিল কোন দিকে মুখ করে রাখবেন এবং কোন দিক করে রাখবেন।

এতে শরীরের ওপর প্রভাব পরে

এতে শরীরের ওপর প্রভাব পরে

যদি আপনি সঠিক স্থানে ডাইনিং টেবিল না রাখেন তাহলে আপনার যে শুধুমাত্র পেটের সমস্যা হবে তা নয়, মন ও মস্তিষ্ক সবসময় খারাপ থাকবে। স্বাস্থ্যের জন্য মোটেই এটি ঠিক নয়। তাই বাস্তুশাস্ত্রের উপর নির্ভর করে এগুলো মেনে চলা খুব দরকার। আপনার রান্নাঘর, শোওয়ার ঘর, বসার ঘর, বাথরুমের সঠিক দিকে করা উচিত তবেই আপনার জীবনের সাফল্য আসবে। তাছাড়া ঘরের ছোট ছোট জিনিসের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া দরকার।

কোনদিকে মুখ করে খাবেন

কোনদিকে মুখ করে খাবেন

জ্যোতিষশাস্ত্রে ডাইনিং টেবিলের বিশেষ গুরুত্ব রয়েছে। যেখানে পরিবারের সকল সদস্যরা একসঙ্গে বসে খান। এতে আপনাদের পারস্পরিক বন্ধন আরও সুন্দর হবে। তাই ভুল দিকে ডাইনিং টেবিল রাখা খুব অশুভ। বাড়ির লোকেদের উপর এতে খারাপ প্রভাব পড়ে। এতে আপনার জীবনের নানা অসুবিধার সম্মুখীন পর্যন্ত হতে হতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ির পশ্চিম দিকে টেবিল রেখে খাওয়া খুব শুভ বলে মনে করা হয়। তাছাড়াও আপনি দক্ষিণ ও পূর্বদিকে ডাইনিং টেবিল রেখে একসঙ্গে খেতে পারেন।

কোনদিকে মুখ করে টেবিল রাখবেন না

কোনদিকে মুখ করে টেবিল রাখবেন না

কখনই ডাইনিং টেবিল দক্ষিণ-পশ্চিম দিকে মুখ করে রাখবেন না। এতে আপনার আর্থিক দিকে অবনতি হবে এবং জীবনে অনেক অসুবিধার সম্মুখীন হতে হতে পারে। কোনও কাযে সাফল্য পাবেন না আপনি।

এতে মা লক্ষ্মী খুশি হন

এতে মা লক্ষ্মী খুশি হন

জ্যোতিষশাস্ত্রে ডাইনিং টেবিলের শুধু খাওয়ার জায়গায় ভাববেন না, এটা কিন্তু ঘরের সুখ-সমৃদ্ধি বজায় রাখতে হবে সক্ষম। তাই সঠিক দিক বিবেচনা করে তবে ডাইনিং টেবিল রাখবেন। রাতে খাবার খাওয়ার পর তাড়াতাড়ি টেবিল থেকে এঁটো বাসন সরিয়ে ফেলুন। খাবার টেবিল পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এতে মা লক্ষ্মী খুশি হন। আপনার জীবনের সাফল্য আসতে পারে। আর্থিক দিকে অনেকটাই অভাব কেটে যাবে। মা অন্নপূর্ণার কারণে আপনার আর্থিক দিকে অনেক উন্নতি হবে। ঘরে কখনোও আপনার খাবার অভাব হবে না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+