ময়ূরের পালক বাড়িতে রাখলে আর্থিক দিকে উন্নতি, সাফল্য আসে জীবনে
ময়ূরের পালক বাড়িতে রাখলে আর্থিক দিকে উন্নতি, সাফল্য আসে জীবনে
পরিবারকে সুখী রাখতে বাস্তু টিপস মেনে চলা খুব দরকার। বাস্তু ত্রুটি থাকলে সেই পরিবারে সুখ শান্তি আসে না। তাদের জীবনের সাফল্য আসে না। তারা কোন কাজে এগিয়ে যেতে পারেন না। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, বাস্তু ত্রুটি থাকলে তা আগেই ঠিক করার চেষ্টা করা উচিত, না হলে সাফল্য মিলবে না। বলা হয়, ভগবান শ্রীকৃষ্ণের ময়ূরের পালক বাড়িতে রাখা খুব ভালো। কারণ এটি কৃষ্ণের খুব পছন্দের জিনিস। কার্তিক, মা লক্ষী, কৃষ্ণের খুব পছন্দ ময়ূরের পালক। এটি খুব শুভ বলে মনে করা হয়। আর এটি কিন্তু অনেক উপকারেও আসে। বাস্তুশাস্তে ময়ূরের পালক সুখ, সমৃদ্ধি, সম্পদের সঙ্গে জড়িত। বিশ্বাস করা হয় ময়ূরের পালক থাকলে অনেক সমস্যার সমাধান হয়। তবে এতে কিন্তু অনেক নিয়ম আছে, জেনে নিন সেই নিয়মগুলি কী কী।

ময়ূরের পালক কোনদিকে রাখবেন
বাড়িতে ময়ূরের পালক রাখলে তা কিন্তু সঠিক স্থানে রাখা উচিত। যেকোন দিকে ময়ূরের পালক রাখলেই জীবনে কিন্তু সাফল্য মিলবে না। যেকোন শুভ অনুষ্ঠানে বা আপনার নিজের বাড়িতে বা ঠাকুর ঘরে আপনি ময়ূরের পালককে দক্ষিণ পূর্ব দিকে রাখুন। ময়ূরের পালক রাখার জন্য খুব শুভ স্থান। এতে ঘরের কোন আর্থিক সমস্যা থাকলে তা দূর হয়। পরিবারের সদস্যদের উন্নতি হয়। একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে পারে।ন দাম্পত্য ও পারিবারিক জীবনেও সুখ আসে।

রাহুর দোষ থাকলে টা কেটে যায়
যদি কোন ব্যক্তির জন্ম কুণ্ডলীতে রাহু খারাপ স্থানে থাকে, তাহলে সেই ব্যক্তি যেখানে থাকেন, সেখানে তার ময়ূরের পালক রাখা দরকার। তাহলে তার নেতিবাচক শক্তির ঘর থেকে বেরিয়ে যাবে এবং ইতিবাচক শক্তি প্রবেশ করবে। আর তাতে ব্যক্তির গ্রহের দোষ থেকে মুক্তি পাবেন। জীবনের সাফল্যের পথ খুলবে।

আলমারির লকারে ময়ূরের পালক রাখা শুভ
বিশেষজ্ঞদের মতে, যদি আপনি আপনার সম্পদ বাড়াতে চান তাহলে আপনার আলমারিতে যেখানে আপনি সোনার গয়না বা টাকা রাখেন সেখানে আপনি ময়ূরের পালক রাখতে পারেন। এতে আপনার আর্থিক সমস্যা দূর হবে এবং জীবনে আপনি অনেক উন্নতি করতে পারবেন। আপনার পরিবার খুব সচ্ছল হবে। আপনার যেখানে আপনি ময়ূরের পালক রেখেছেন, সেখানে আপনার টাকা ভরে উঠবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications