এই স্বপ্নগুলি দেখলে আগে থেকেই সতর্ক হন, না হলেই বিপদ
প্রতিটি মানুষ স্বপ্ন দেখেন। ক্লান্ত শরীর যখন রাতে বিছানায় পড়ে তখন অবচেতন মনে মানুষ অনেক স্বপ্ন দেখে থাকেন। তা কখনোও ভয়ঙ্কর হতে পারে আবার কখনো বা সুখের স্বপ্ন হয়। স্বপ্নশাস্ত্রে বলা হয়, এমন অনেক স্বপ্ন রয়েছে যেগুলো দেখলে আগে থেকেই সতর্ক হওয়া উচিত। আবার এমন অনেক স্বপ্ন আছে যেগুলি খারাপ সময়ের ইঙ্গিত দেয়। তাহলে জেনে নিন কোন কোন স্বপ্ন বিপদের বার্তা বহন করে আনে।

বিড়াল
স্বপ্নেশাস্ত্রে বিড়াল দেখা খুব অশুভ বলে মনে করা হয়। কারণ এতে আগামী সময় আপনি কারোর কাছে প্রতারিত হতে পারেন। তাই আগে থেকেই এবিষয়ে সাবধান হওয়া দরকার। সকলের সঙ্গে ভেবে চিন্তে মেশা উচিত।

ঝাড়ু ও পেঁচা
স্বপ্নে ঝাড়ু ও পেঁচা দেখা শুভ বলে মনে করা হয় না। যদিও ঝাড়ু দেখা শুভ বলে মনে করা হয়, কারণ স্বপ্নে ঝাড়ু ও পেঁচা দেখলে আপনার অদূর ভবিষ্যতে অর্থ ক্ষতি হতে পারে। বাড়তি খরচ বাড়তে পারে। তাই আগে থেকেই সতর্ক হোন। সামলে খরচ করার চেষ্টা করুন, বাড়তি খরচ এড়িয়ে চলুন। তবে খরচে লাগাম দিতে পারবেন। স্বপ্নে যদি কোনও ব্যক্তি সোনা দেখেন তাহলে তা ক্ষতির ইঙ্গিত। কারণ স্বপ্নশাস্ত্রে যে ব্যক্তি স্বপ্নে সোনা দেখেন সেই ব্যক্তির ধন সম্পদের ক্ষতি হতে পারে। শুধু তাই নয় পরিবারে অশান্তি বাড়তে পারে। পারিবারিক ও দাম্পত্য কলহ বাড়তে পারে। তাই স্বপ্নে সোনা দেখলে আগে থেকেই সতর্ক হোন। পরিবারকে সর্তক করুন।

বিয়ে
স্বপ্নে কেউ বিয়ে করা দেখলে তা খুবই অশুভ বলে মনে করা হয়। সে ব্যক্তির জীবনে খারাপ খবর আসতে চলেছে খুব শীঘ্রই। সে কোনোও বড় সমস্যায় পড়তে পারেন। বাড়ির অনেক ক্ষতি হতে পারে। বাড়ি থেকে কোন জিনিস চুরি হতে পারে। তাই স্বপ্নে বিয়ে দেখলে আগেই সাবধান হোন এবং পরিবারের সদস্যদের সাবধান করুন। তাহলে বড় ক্ষতির হাত থেকে আপনি বাঁচতে পারবেন।

ভ্রমণ
স্বপ্নে কোন ব্যক্তি ভ্রমণ বা কোথাও যাচ্ছেন দেখলে তা খুব অশুভ। এই স্বপ্ন দেখলে আপনার অদূর ভবিষ্যতে আপনার ক্ষতি হতে পারে। তাছাড়া কোথাও ভ্রমণে গেলে কোথাও বাধার সৃষ্টি হতে পারে। পরিবারের কারোর মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই এই স্বপ্ন দেখলে যেখানেই যাবেন সাবধানে যাবেন এবং সাবধানে চলাফেরা করবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications