তুলসী গাছ শুকিয়ে গেলে আর্থিক সংকটে পড়তে হয়! বাড়ির কোনদিকে চারা লাগাবেন, জেনে নিন
তুলসী গাছ শুকিয়ে গেলে আর্থিক সংকটে পড়তে হয়! বাড়ির কোনদিকে চারা লাগাবেন, জেনে নিন
প্রতিটি গৃহস্থ হিন্দু বাড়িতে তুলসী গাছ লাগানো থাকে। সকাল সন্ধ্যে সবাই গাছে জল দিয়ে ধুপ ধুনো দিয়ে পুজো করেন। তাতে কিন্তু সংসারের কল্যান হয়। আর তুলসী গাছ লাগিয়ে পুজো করা এটা কিন্তু বহু শতাব্দী ধরে চলে আসছে। তুলসী দেবীকে লক্ষ্মীর অন্যরূপ হিসেবে ধরা হয়। এটা বিশ্বাস করা হয় যে, তুলসী গাছ যেখানে লাগানো হয়, বা যে বাড়িতে থাকে সেই সংসারে মা লক্ষ্মীর বাস।

তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে
তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। এটা বিশ্বাস করা হয় বাড়িতে তুলসী গাছ লাগালে ইতিবাচক শক্তি দেখা যায়। বাড়ির অনেক সমস্যা দূর হয়। তুলসী চারা রোপণ করলে তাতে জল দিলে জীবনের সব বাধা কেটে যায়। তুলসী গাছের পুজো করলে ভগবান বিষ্ণুর পুজো সম্পন্ন হয়। কিন্তু কখনোই তুলসী গাছ শুকিয়ে গেলে বা মরে গেলে সেটা বাড়িতে রাখা ঠিক নয়। তরতাজা তুলসী গাছ বাড়িতে রাখলে পরিবারের কল্যাণ হয়। সেইসঙ্গে পরিবারের সদস্যদের ভালো সময় দেখা দেয়।

তুলসীর সঙ্গে বুধের সম্পর্ক রয়েছে
তুলসী সঙ্গে বুধ গ্রহের একটা বিশেষ সম্পর্ক রয়েছে। শাস্ত্রমতে তুলসী গাছ শুকিয়ে যাওয়া বা মরে যাওয়াকে আমরা অশুভ বলে ধরে থাকি। এর থেকে অনেক ইঙ্গিত কিন্তু পাওয়া যায়। সাধারণত বাস্তু সংক্রান্ত ভুলের কারণে তুলসী গাছ কিন্তু শুকিয়ে যায়। এই গাছের যত্ন নেওয়া দরকার। বাড়িতে গাছ শুকিয়ে যাওয়া কিন্তু চিন্তার বিষয়। ভবিষ্যতে তুলসী গাছের সঙ্গে সম্পর্কিত প্রভাব দেখা দিতে পারে।

তুলসী গাছ শুকিয়ে যাওয়া অশুভ
জীবনে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। তুলসী গাছ শুকিয়ে গেলে, পরিবারের সদস্যের মধ্যে থাকে পারিবারিক কলহ বাড়তে থাকে। সেই সঙ্গে একটা প্রভাব কিন্তু দাম্পত্যজীবনেও দেখা দেয়। দাম্পত্য জীবনে বিভেদ ক্রমশ বাড়তে থাকে। সেই সঙ্গে পারিবারিক সদস্যদের একে অপরের প্রতি ভালোবাসা এবং ক্রমশ কমতে থাকে।

তুলসী গাছ বাড়ির কোনদিকে লাগানো দরকার
শাস্ত্রমতে, তুলসী গাছের সঠিক দিকে না লাগালে বাড়ির নানান সমস্যা দেখা দেয়। বাড়ির দক্ষিণ দিকে তুলসী গাছ লাগানো উচিত নয়। এর ফলে ঘরের বাস্তু ত্রুটি দেখা দেয়। বাড়ির সদস্যদের মধ্যে মারামারি পর্যন্ত শুরু হয়। এতে আপনাদের আর্থিক ক্ষতি হতে পারে। শুধু আর্থিক ক্ষতি নয়, অনেক সময় ইনকাম করার পর সেই টাকাও আপনারা কিছুতেই ধরে রাখতে পারবেন না। জলের মতন খরচ হবে। কিন্তু তা কিভাবে খরচ হবে, তারা নিজেরাও বুঝতে পারবেন না। তাই আজই তুলসী গাছ সঠিক স্থানে লাগান। এবং তাতে সকাল-সন্ধ্যা জল ধুপ দেখান। তাতে আপনার পরিবারের মঙ্গল হবে। সেই সঙ্গে পারিবারিক কলহ দূর হবে। জীবনে নেমে আসবে সুখ ও শান্তি।












Click it and Unblock the Notifications