বাড়ির প্রবেশদ্বারে গণেশের মূর্তি রাখা কি শুভ, জানুন সিদ্ধিদাতার মূর্তি রাখার নিয়ম
সিদ্ধিদাতা গণেশকে আমরা সকলেই প্রায় বাড়িতে রেখে পূজো করি। তবে বাস্তুশাস্ত্র ও হিন্দুধর্মে মনে করা হয়, গণেশের মূর্তি যদি বাড়ির প্রবেশদ্বার অর্থাৎ মূল দরজায় বসানো থাকে তাহলে সেই বাড়ির আর্থিক দিকে খুব লাভ হবে। জীবনে তাঁর কোনোও সমস্যাই হয় না। সকল কাজেই তিনি এগিয়ে যেতে পারেন।
তবে যদি আপনি বাড়ির প্রবেশদ্বারে সঠিক দিকে গণেশ মূর্তি রাখেন তবেই জীবনে উন্নতি করতে পারবেন। গণেশের মূর্তি বাড়ির কোনও দিকে রাখলে আর্থিকভাবে এবং জীবনে অনেক উন্নতি করতে পারবেন আপনি, দেখুন।

- কোনদিকে গণেশের মূর্তি রাখবেন
বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির মূল দরজায় গণেশের মূর্তি রাখা খুব শুভ। তবে বাড়ির মূল দরজায় উত্তর বা দক্ষিণ দিকে গণেশের মুখ রাখতে পারেন। পারলে গণেশের মূর্তি পূর্ব, পশ্চিম দিকে রাখবেন। তবে সেখানেই গণেশের উত্তর-পশ্চিমে এই মূর্তি কিন্তু রাখা একদমই শুভ নয়।
- ঘরের ভেতর রাখবেন দেবতার মূর্তি
যদি আপনি গণেশের মূর্তি বাড়িতে রাখেন তাহলে কিন্তু ঘরের ভেতর গণেশের মূর্তি রাখবেন। বাইরে রাখবেন না। প্রতিমার মুখ যেন ঘরের ভেতর দিকে থাকে। পশ্চিম, উত্তর, পূর্ব দিকে গণেশের মুখ রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
- লাল রঙের গণেশের মূর্তি রাখা কি শুভ?
বাস্তুশাস্ত্রে বলা হয়, আপনি যদি পরিবারের উন্নতি করতে চান এবং আর্থিক দিকে এগিয়ে যেতে চান তাহলে সাদা বা লাল রঙের গণেশ আপনি আপনার বাড়ির দরজায় স্থাপন করতে পারেন। এতে পরিবারের সুখ, শান্তিও বিরাজ করবে।
- জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি করতে কী করবেন
বাড়ির মূল দরজায় গনেশের মূর্তি রাখলে ঠাকুরের বাম কাঁধ যেন বাইরের দিকে থাকে। এবং ডান কাঁধ ঘরের ভিতরে থাকে। তা কিন্তু অত্যন্ত শুভ। যেন বামদিকে বাঁকানো থাকে। তবেই আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। সুখ-সমৃদ্ধি উপচে পড়বে।
- ভাঙা মূর্তি বাড়িতে রাখবেন না
গণেশের মূর্তি বাড়ির প্রধান দরজায় রাখা শুভ। তবে এই মূর্তি যেন কখনোই ভেঙে না যায় সেদিকে বিশেষ লক্ষ্য রাখবেন। আপনার অফিস বা কর্মক্ষেত্রে আপনি কিন্তু গণেশের মুক্তি রাখতে পারেন। তবে সাদা গণেশের মূর্তি বাড়িতে রাখা অত্যন্ত শুভ হলে মনে করা হয়।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications