Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দীপাবলির আগে বাড়িতে রঙ করাবেন, কোন দিকে কোন রঙ করা শুভ, জানুন

জ্যোতিষশাস্ত্রে, দীপাবলি ও কালীপুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। বলা হয় এই দিন কিন্তু ঘরবাড়ি পরিষ্কার করতে হয়, তবেই কিন্তু মা কালী এবং মা লক্ষ্মী আপনার বাড়িতেই ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করবে।

এই সময় ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সুন্দর রঙ করলে বাড়িতে আনন্দে ভরে উঠবে। বাড়িতে প্রবেশ করবে ইতিবাচক শক্তিও। এতে আপনার আর্থিক দিকেও খুব লাভ হবে। এমনকি ব্যবসাতেও খুব লাভ করতে পারবেন।

ছবি সৌজন্য- pexels

কোন কোন রঙ করা শুভ

বাস্তুশাস্ত্র অনুসারে এই সময়ে বাড়িতে রঙ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যাতে জীবনের ওপর খুব শুভ প্রভাব পড়বে। তাই দীপাবলি উৎসবে যদি আপনি আপনার বাড়ি রঙ করতে চান, তাহলে আপনি শুধু মানসিক শান্তি পাবেন না, তাই নয়, এতে আর্থিক দিকেও খুব লাভ হবে। তবে সেই সঙ্গে আপনি কিন্তু হালকা রঙ করবার চেষ্টা করবেন।

পূর্ব দিক
দীপাবলিতে যদি বাড়িতে রঙ করতে চান তাহলে পূর্ব দিকে সাদা রঙ করবেন। কারণ সাদা রঙ হল পবিত্রতা, ইতিবাচক শক্তির প্রতীক। এতে আপনার মানসিক শান্তিও বজায় থাকবে।

পশ্চিম দিক
পশ্চিম দিকে যখন রঙ করবেন তখন হালকা নীল রঙ ব্যবহার করুন, এটি শান্তি ও স্থিতিশীলতার প্রতীক। এতে কিন্তু আপনার বাড়িতে কোনও সদস্যের সঙ্গেই কারোর ঝগড়া, অশান্তি হবে না।

উত্তর দিক
যদি আপনি বাড়ির উত্তর দিকে রঙ করেন সবুজ রঙ করবেন। এতে জীবনে উন্নতি ও সমৃদ্ধি বজায় করবে। এতে আপনি আর আপনার পরিবার খুব সুখে থাকতে পারবেন।

দক্ষিণ দিক
বাড়ির দক্ষিণ দিকে লাল বা গোলাপী রঙ করা ভালো। লাল রঙ শক্তির প্রতীক। গোলাপী রঙ প্রেম ও ভক্তির প্রতীক। দীপাবলিতে এই রঙগুলির মাধ্যমে আপনি আপনার বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি করতে পারেন। তাই এই উৎসবে বাড়ি রঙ করান।

দক্ষিণ ও পূর্ব দিক
বাড়ির দক্ষিণ ও পূর্বদিকে দীপাবলির সময় বাদামী বা গোলাপী রঙ করুন । এই রঙটি সমৃদ্ধি, সুখ ও ইতিবাচকতার প্রতীক। এতে আপনার জীবনের ওপর শুভ প্রভাব পড়বে।

উত্তর ও পশ্চিম দিক
বাড়ির উত্তর ও পশ্চিম দিকে সাদা ও নীল রঙ করা শুভ। সাদা রঙ পরিচ্ছন্নতা এবং ইতিবাচক শক্তির প্রতীক। আর নীল রঙ শান্তি ও স্থিতিশীলতার প্রতীক। তাই এই রঙগুলি করলে আপনার বাড়িতে শান্তি বজায় থাকবে।


(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+