আপনিও কি ঠাকুর ঘরে রাখেন পূর্ব পুরুষের ছবি, আদৌও ঠিক করছেন তো? কী বলছে বাস্তুশাস্ত্র, জানুন

হিন্দুধর্মে, বাস্তুশাস্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। বলা হয়, যদি বাড়িতে বাস্তুত্রুটি থাকে তাহলে ব্যক্তি কোনও কাজেই জীবনে এগোতে পারেন না। এমন কি পরিবারে ঝগড়া, অশান্তি বিরাজ করে। আর বাড়িতে সুখ শান্তি বজায় রাখতে প্রায় প্রত্যেক হিন্দু বাড়িতেই কিন্তু ঠাকুর ঘর রাখা হয়।

ঠাকুরের পুজো করলে জীবনে সমস্ত সমস্যা থেকে বেরোনো যায়। তাই নিত্যদিন সকলেই ঠাকুরের বাসি ঘর পরিষ্কার করে দেবতাকে নতুন আসনে বসিয়ে পুজো করেন। দেবতার পুজো রোজ করলে আপনার পরিবারের ওপর ঠাকুরের বিশেষ কৃপা থাকবে।

Puja

  • ঠাকুর ঘরে কী কী রাখবেন

বলা হয়, যে বাড়িতে নিত্যদিন দেবতার পুজো করেন, সেই বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করেন। তাই সঠিক দিক মেনেও কিন্তু ঠাকুর ঘর প্রতিষ্ঠা করেন সকলে। তাহলে জীবনে কোনও সমস্যা থাকবে না। তবে আপনি কি জানেন, ঠাকুরঘরে এমন অনেক জিনিস আছে সেগুলি রাখা যায় না। অনেকেই ঠাকুর ঘরে পূর্ব পুরুষদের ছবি ঠাকুরঘরে রাখেন, যা রাখা অত্যন্ত শুভ।

  • ঠাকুর ঘরে কোন জিনিস রাখা অশুভ

অনেক হিন্দু বাড়িতেই দেখা যায় দেবতাদের মূর্তি ছাড়াও ঠাকুরঘরে অনেক ছবি থাকে। যেমন- সাধুদের ছবি, ঋষিদের ছবি। আবার মৃত পূর্বপুরুষদের ছবি রাখা হয়। তা কিন্তু বাস্তুশাস্ত্রে অশুভ বলে মনে করা হয়। তাই এই ছবিগুলি ঠাকুর ঘরে রাখা কখনোই ঠিক নয়। এতে জীবনের ওপর খুব অশুভ প্রভাব পরে।

শুধু তাই নয়, পুজোর ঘরে মৃত কোনও ছবি বা কোনও মৃত মানুষের ব্যবহৃত কোনও জিনিস একদমই ঠাকুর ঘরে রাখবেন না। এতে আপনার বাড়িতে অশুভ প্রভাব পরবে। সেই সঙ্গে বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে। পুজোর কক্ষে শুধুমাত্র ঠাকুর রাখুন। সেই সঙ্গে ঠাকুরের জিনিসপত্র রাখুন। অন্য কিছু রাখলে দেব-দেবীরা রেগে যান। এতে আপনার জীবনে নানান সমস্যা আসবে।

  • দেবতার আসন কোনদিকে রাখবেন

বাস্তুশাস্ত্রে বলা হয়, ঠাকুর ঘরে যে আসনটি রাখবেন, সেটি অবশ্যই উত্তর-পূর্ব দিকে মুখ করে রাখবেন। তবেই আপনার জীবনের সফলতা আসবে। উত্তর-পূর্ব দিক ঠাকুর রাখার সেরা দিকে বলে মনে করা হয়।

  • কোথায় রাখবেন পূর্ব পুরুষের ছবি

আপনি যদি আপনার বাড়িতে কোনও মৃত পূর্বপুরুষের ছবি রাখতে চান, তাহলে দক্ষিণ পশ্চিম দিকে রাখতে পারেন। তবে তা ঠাকুর ঘরে রাখবেন না। এতে পরিবারের ওপর অশুভ প্রভাব পরবে ও আপনার জীবনে কোনও শান্তি থাকবে না। তাই আগেই সাবধান হোন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+