সোমবতী অমাবস্যায় কোন জিনিস দান করলে শুভ ফল পাওয়া যায়, জানুন পুজোর শুভ সময়
জ্যোতিষশাস্ত্রে, সোমবতী অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর ভক্তরা এই অমাবস্যা পালন করেন আড়ম্বরের সঙ্গে। চলতি বছর সেপ্টেম্বর মাসের ২ তারিখ পালিত হয় সোমবতী অমাবস্যা। এদিন দান ও ধ্যানের বিশেষ গুরুত্ব রয়েছে।
কথিত আছে, এই অমাবস্যায় আপনি যদি মন দিয়ে দেবতার পুজো করেন ও এই জিনিসগুলো দান করে থাকেন, তাহলে কিন্তু পূর্ব পুরুষেরাও সন্তুষ্ট হন ও দেবতারাও খুব খুশি হবেন। জানুন এই বিশেষ দিনে কী কী জিনিস দান করা অত্যন্ত শুভ। জানুন পুজোর শুভ সময়।

- জানুন পুজোর শুভ সময়
সেপ্টেম্বর মাসের দু তারিখ সকাল ৫ টা ২১ মিনিট থেকে শুরু হবে। এই শুভ সময় যা চলবে সেপ্টেম্বর মাসে ৩ তারিখ ৭ টা ২৪ মিনিট পর্যন্ত। এদিন নদীতে স্নান করে এই তিন ধরনের জিনিসটি নিবেদন করতে পারেন। যাতে দেবতার বিশেষ কৃপায় আপনার জীবনের সফলতা লেগেই থাকবে। দেখুন কোন কোন জিনিস দান করবেন।
- দেবতাকে অর্পণ করুন
সোমবতী অমাবস্যার বিশেষ দিনে আপনি কিন্তু দেবতাকে সন্তুষ্ট করতে লাল, হলুদ, সবুজ, নীল রঙের পোশাক দেবতাকে অর্পণ করতে পারেন। এইগুলি যদি অর্পণ করেন, এতে দেবতাদের কৃপা আপনার উপর থাকবে। জীবনে সকল কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না।
- পূর্বপুরুষের সন্তুষ্ট করতে দান করুন এগুলি
পূর্বপুরুষের সন্তুষ্ট করতে সোমবতী অমাবস্যায় পূর্বপুরুষদের দান করুন। অবশ্যই অন্ন দান করবেন। সেই সঙ্গে জল দিতে ভুলবেন না। তার পাশাপাশি গরু, কাক, কুকুরকে আপনার সামর্থ্য মত খাওয়াবেন। এতে পূর্বপুরুষদের কৃপায় আপনার জীবনে সাফল্য লেগেই থাকবে।
- চন্দ্র দেবতাকে এগুলি দান করুন
এই বিশেষ দিনে আপনি চন্দ্র দেবতাকে সন্তুষ্ট করার চেষ্টা করুন। তাই চন্দ্র সংক্রান্ত জিনিস দারিদ্র ব্যক্তিদের দান করুন। যেমন- রুপো, সাদা কাপড়, দই, চিনি, মুক্তো ইত্যাদি দান করলে আপনার আর্থিক দিকে লাভ হবে । সেই সঙ্গে চন্দ্রেরও কৃপা পাবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications