জীবনে সুখী হতে বাড়ির কোথায় কচ্ছপের মূর্তি রাখা শুভ, জানেন?

জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে বাড়িতে কচ্ছপ রাখার বিশেষ গুরুত্ব রয়েছে। বলা হয়, কচ্ছপ বাড়িতে থাকলে আর্থিকদিকে খুব লাভ হয়। এমনকি বাস্তুত্রুটি বাড়ি থেকে দূর হয়। আর তার জন্য আপনি পিতল কিংবা সোনার কচ্ছপের বাড়িতে রাখতে পারেন।

জানুন কোনও ধরনের কচ্ছপ বাড়িতে রাখা শুভ, তবে কচ্ছপ রাখলে এই বিশেষ টিপসগুলো মানতে হবে আপনাকে। তবেই আপনি জীবনের সফলতা অর্জন করতে পারবেন, জানুন কোন ধরনের কচ্ছপ বাড়িতে রাখবেন আপনি।

Astrology

  • কেমন কচ্ছপ বাড়িতে রাখবেন

বাস্তুশাস্ত্রে বলা হয়, পিতলের কচ্ছপের পাশাপাশি আপনি বাড়িতে সোনা ও রুপোর তৈরি কচ্ছপ রাখতে পারেন। আবার ক্রিস্টালের কচ্ছপ রাখাও শুভ। এতে আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি, শুক্র গ্রহ শক্তিশালী হয়ে উঠবে। জীবন থেকে আর্থিক সঙ্কট আপনি কাটিয়ে উঠতে পারবেন।

  • কোথায় রাখবেন কচ্ছপ

হলুদ, সোনালী ও রুপোর কচ্ছপ রাখলে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে রাখা অত্যন্ত শুভ। আবার ক্রিস্টাল কচ্ছপ রাখা উত্তর পূর্ব কোণে রাখতে পারেন। তবে কচ্ছপের মুখ যেন বাড়ির মূল দরজার ভিতরে থাকে। সেদিকে লক্ষ্য রাখবেন। এতে আপনার বাড়িতেই ইতিবাচক শক্তি প্রবেশ করবে। দূর হবে নেতিবাচক শক্তিও।

  • জলে কেন রাখবেন কচ্ছপ

কচ্ছপের মূর্তি এমন হওয়া উচিত যাতে আপনি সেটি জলে রাখতে পারেন। মনে করা হয়, জলেই কচ্ছপ রাখা শুভ। কচ্ছপ কখনও অন্ধকার জায়গায় রাখবেন না। এতে আপনার অর্থহানি হতে পারে। জীবনের নানান অসুবিধার সম্মুখীন হতে হতে পারে আপনাকে।

  • কী মানলে চাকরি, কেরিয়ারে উন্নতি করবেন

বাস্তু নিয়ম মেনে আপনি কচ্ছপের মূর্তি যদি রাখেন, তাহলে অনেক উপকার পাবেন। জীবনে সুখ-সমৃদ্ধি বাড়তে থাকবে। সেই সঙ্গে শান্তি পাবেন। জীবন থেকে নেতিবাচক শক্তি দূর হবে। চাকরি, কেরিয়ারে উন্নতি করতে পারবেন। এমনকি দাম্পত্য জীবন থেকে বিবাহিত জীবনেও আপনি খুব সুখী হবেন। পরিবারের সঙ্গে সুখে শান্তিতে থাকতে পারবেন। তবে কচ্ছপ রাখলে অবশ্যই বাস্তু টিপস মেনে রাখবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+