জন্মকুণ্ডলীতে রাহু, কেতুকে শান্ত করতে ও আর্থিকদিকে উন্নতি করতে বালিশের নীচে রাখুন এটি

জ্যোতিষশাস্ত্রে রাহু ও কেতু গ্রহকে অশুভ গ্রহ বলে মনে করা হয়। কারণ এই গ্রহরাই হল ছায়া গ্রহ। এই গ্রহের অশুভদৃষ্টি যে রাশির ব্যক্তিদের উপর পড়ে, তাদের জীবনে যেন অশান্তির শেষ থাকে না। আর এই কারণেই অনেকেই নানান প্রতিকার করে থাকেন।

যদি আপনার জীবনে রাহু, কেতুর দৃষ্টি পড়ে, তাতে যদি আপনি জর্জরিত হয়ে পড়েন, তা থেকে দ্রুত মুক্তি পেতে চান, তাহলে রাতে ঘুমানোর আগে বালিশের নীচে অবশ্যই রান্নাঘরের এই ছোট মশলাটি রাখুন। তাহলে রাহুর অশুভ দৃষ্টি থেকে মুক্তি পাবেন, আর্থিকদিকেও যথেষ্ট লাভ হবে। জানুন বালিশের নীচে কী রাখবেন।

sleeping

  • নেতিবাচক শক্তি জীবন থেকে চলে যাবে

জ্যোতিষশাস্ত্র অনুসারে, বালিশের নীচে রাতে ঘুমানোর আগে অবশ্যই একটি লবঙ্গ রাখুন। এতে আপনার নেতিবাচক শক্তি জীবন থেকে দূর হবে। তেমন- রাহু, কেতুর অশুভদৃষ্টিও চলে যাবে। সেই সঙ্গে পরিবারে সুখ-সমৃদ্ধি বিরাজ করবে। সকলের সঙ্গে আপনি ভালোভাবে থাকতেও পারবেন।

  • জন্মকুণ্ডলীতে রাহু শান্ত হবে

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, বালিশের নীচে লবঙ্গ রাখলে রাহু কিন্তু আপনার জন্মকুণ্ডলীতে খুব শান্ত হয়ে যাবে অর্থাৎ আপনার উপর কোনও অশুভ দৃষ্টি দেবে না। তাদের শুভ প্রভাবে আপনার জীবনে সফলতা আসবে। আর্থিকদিকেও কিন্তু যথেষ্ট লাভ হবে। সেই সঙ্গে কোনও কাজে আপনার বাধা থাকবে না। এমনকি দাম্পত্য জীবনে আপনার সুখ লেগে থাকবে আপনার।

  • আর্থিক সঙ্কট কাটবে

এমন অনেকেই রয়েছেন, যারা কঠোর পরিশ্রম করার পরেও তেমনভাবে লাভ করতে পারেন না। তাদের জীবনে আর্থিক সঙ্কট লেগেই থাকে। তাদের বাড়তি খরচ ক্রমশ বাড়তে থাকে। তারা কোনওভাবেই টাকা জমাতে পারছেন না। এমন সমস্যার সম্মুখীন যদি আপনি হন, তা থেকে বের হতে চান, তাহলে অবশ্যই রাতে বালিশের নীচে লবঙ্গ রেখে ঘুমান।

  • দুঃস্বপ্ন দেখবেন না

এমন অনেক ব্যক্তিরা রয়েছেন, যারা প্রায় সময় দুঃস্বপ্ন দেখেন, সারারাত ভয়েতে ছটফট করেন। কিছুতেই ঘুমোতে পারেন না। এমন হলে দ্রুত রান্নাঘর থেকে একটি লবঙ্গ এনে বালিশের নীচে রেখে দিন। এতে খারাপ স্বপ্ন দেখা থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। তবে লবঙ্গটি যখন এনে রাখবেন, তখন যেন কেউ দেখতে না পায়, এমন ভাবে রাখবেন, তারপর সকালবেলা উঠে সেটি আপনি নদী বা পুকুরে বা গঙ্গার জলে ভাসিয়ে দিন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+