New year 2025: নতুন বছরের আগেই এই বাস্তু প্রতিকারগুলি মানলে সংসারে ফিরবে সুখ, শান্তি
New year 2025: নতুন বছর আসতে আর বেশি দিন বাকি নেই। আর মাত্র কয়েকটা দিন। এই সময় যদি আপনি আপনার এই কাজগুলি না করেন তাহলে কিন্তু আপনার বাড়িতে বাস্তুত্রুটির সৃষ্টি হবে, অর্থহানি পর্যন্ত হতে পারে।
জীবনে সুখী হতে আর্থিক দিকে লাভ করতে ও মা লক্ষ্মীর বিশেষ কৃপা পেতে নতুন বছরের আগেই এই কাজগুলো করে ফেলুন। এতে আপনার জীবনে সফলতা লেগেই থাকবে। জানুন কী কী করবেন।

- ঠাকুরঘর পরিষ্কার রাখুন
ঠাকুরঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সবসময় উচিত। সেখানে চটি, জুতো পরে কখনোই ঢুকবেন না। পুজোর স্থান কখনোই রান্নাঘরের পাশে করবেন না, এতে আপনার বাড়িতে বাস্তুত্রুটির সৃষ্টি হতে পারে। আর রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এবং আর্থিক দিকেও আপনার খুব লাভ হবে।
- বাথরুম ও রান্নাঘর পরিষ্কার রাখুন
রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তবেই মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায়। সেই সঙ্গে বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এগুলি নোংরা রাখলে শনি ও রাহুর অশুভ দৃষ্টি থেকে আপনি কখনোই বেরোতে পারবেন না। সেই সঙ্গে বাড়বে মানসিক চাপও। সেই সঙ্গে রান্নাঘরের গ্যাস ওভেন, সিঙ্ক এগুলো পরিষ্কার রাখুন। এতে আপনার বাড়িতেই ইতিবাচক শক্তি প্রবেশ করবে, দূর হবে নেতিবাচক শক্তিও।
- কখন ঘর ঝাঁট দেবেন
সন্ধ্যের পর কখনোই বাড়ি ঝাঁট দেবেন না। এতে দেবী লক্ষ্মী রেগে যান, এতে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি ভরে উঠবে। দূর হবে ইতিবাচক শক্তি। সকাল বিকেল ঘর পরিষ্কার করুন। যদি পারেন সূর্যাস্তের আগে ঘর পরিষ্কার করার চেষ্টা করুন। তাহলে মা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করবেন।
- প্রধান দরজার সামনে এগুলি রাখুন
নতুন বছরভর সুখে থাকতে অবশ্যই বাড়ির প্রধান দরজার দিকে নজর রাখুন। বাড়ির প্রধান দরজার সামনে নোংরা জিনিস রাখবেন না। দক্ষিণ পূর্ব দিকেও নোংরার জিনিস রাখা উচিত নয়। এতে বাড়িতে নেতিবাচক শক্তি বিরাজ করে। সেই সঙ্গে প্রধান দরজার সামনে হনুমানজির মূর্তি বা ছবি রাখুন। এতে আপনার ঘরে নেতিবাচক শক্তি বিরাজ করবে না।
- কেন মানবেন
নতুন বছর শুরুর আগে আপনি যদি এই বাস্তুপ্রতিকার গুলি মেনে চলেন তাহলে আপনার জীবনে সুখ-শান্তি বিরাজ করবে, এতে আপনার জীবনে সফলতা আসবে, আর্থিক দিকেও লাভ হবে। সংসারে সুখ,শান্তি বিরাজ করবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications