ভুলেও এই জিনিসগুলি কাউকে দান করবেন না, ক্রুদ্ধ হন সম্পদের দেবী
হিন্দুধর্মে দানের বিশেষ গুরুত্ব রয়েছে। অভাবী ব্যক্তিদের কোনও জিনিস দান করলে জীবনে পূর্ণ হয়। তবে এমন অনেক জিনিস রয়েছে সেগুলো যদি আপনি দান করেন তাহলে আপনার অর্থহানি হতে পারে। এমনকি মা লক্ষ্মীও রেগে যেতে পারেন।
কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। কোন কোন জিনিস দান করলে দেবী লক্ষ্মী রেখে যান। তাই ভুলেও এই জিনিসগুলো কাউকে দান করবেন না। জানুন কোন কোন জিনিস দান করবেন না।

- তেল
রান্নাঘরে ব্যবহৃত কোনও তেল কাউকে দান করবেন না। এমনিতেও সরষের তেল বা সাদা তেল কাউকে দান করা উচিত নয়। এতে আপনার অর্থহানি হতে পারে। এতে মা লক্ষ্মী রেগে যেতে পারেন। কোনও কাজেই আপনি তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না। তাই এগুলি দান করে এড়িয়ে চলুন।
- ধারালো বস্তু
ধারালো কোনও বস্তু ভুলেও কাউকে দান করবেন না। কারণ এতে আপনি ক্রমশ লোকের কাছে ধার, দেনা জড়িয়ে পড়বেন। কখনোই শান্তি পাবেন না। স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি বাঁধতে থাকবে আপনার। এমন কী বিবাহিত জীবনেও আপনি নানান সমস্যা পড়বেন। তাই আগেই সাবধান হোন আপনি।
- ঝাঁটা
ঝাঁটা দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। তাই কাউকে ঝাঁটা দান করবেন না। এতে দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হন। বাড়ি থেকে তিনি বিদায় নেবেন। তাই যদি পারেন মন্দিরের ঝাঁটা দান করতে পারেন। তবে সেটা নতুন দেবেন, পুরনো ঝাঁটা দেবেন না।
- ছেঁড়া বই
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, ছেঁড়া বই কাউকে দান করবেন না। কারণ এতে আপনার জন্মকুণ্ডলীতে গ্রহ ক্রমশ দুর্বল হয়ে পড়বে। মা লক্ষ্মীও রেগে যাবেন। এতে আপনার অর্থহানি হতে পারে।
- বাসি খাবার
ফ্রিজের রাখা কোনও বাসি খাবার কোনও অভাবী ব্যক্তিকে দান করবেন না। এতে আপনার পরিবারে খুব খারাপ সময় শুরু হবে। এতে অর্থহানি হতে পারে, কঠিন পরিশ্রমের পূর্ণ ফল পাবেন না। ক্রমশ বাড়তে থাকবে মানসিক চাপ। তাই আগেই সাবধান হোন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications