ভুলেও এই কাজগুলি বৃহস্পতিবার করবেন না, এতে বিষ্ণুদেব রেগে যান

ভুলেও এই কাজগুলি বৃহস্পতিবার করবেন না, এতে বিষ্ণুদেব রেগে যান

জ্যোতিষশাস্ত্রে সপ্তাহের প্রত্যেকটি দিনের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বৃহস্পতিবারকে আমরা ভগবান বিষ্ণুর দিন বলে মনে করে থাকি। তবে এই দিনেও মা লক্ষ্মীর দিন বলেও আমরা মনে করি। তাই বৃহস্পতিবারকে নারায়ন দিবস বলা হয়। বলা হয় এই বিশেষ দিনে এমন অনেক কাজ রয়েছে যেগুলি করলে আপনাদের ঘরে সুখ, শান্তি বজায় থাকবে। সাফল্য আসবে। আবার এমন অনেক কাজ রয়েছে যেগুলি করলে আপনাদের আর্থিক দিকে অবনতি হতে থাকবে। এমনকি কোনয় কাজে আপনারা সাফল্য আসবে না। বৃহস্পতিবার কোন কাজগুলি একদমই করবেন না, দেখুন।

শ্যাম্পু করবেন না

শ্যাম্পু করবেন না

জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃহস্পতিবার চুলে কখনোই শ্যাম্পু করবেন না। এটি মোটেও শুভ বলে মনে করা হয় না। সেইসঙ্গে চুল কাটবে না। এতে বিষ্ণুদেবতা খুব রেগে যান।

 চুল কাটবেন না

চুল কাটবেন না

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, বৃহস্পতিবার দিন মহিলাদের চুল কাটলে বা চুলে শ্যাম্পু করলে জন্ম কুন্ডলীতে থাকা বৃহস্পতি রাশি ক্রমশ দুর্বল হতে পারে। এর জন্য তার স্বামী বা সন্তানের ওপর তার প্রকোপ পড়ে। এতে মা লক্ষ্মীও ভীষণ রেগে যায়।

এতে আর্থিক দিকে অবনতি হয়

এতে আর্থিক দিকে অবনতি হয়

মহিলা ছাড়াও পুরুষদের ক্ষেত্রেও বলা হয় এই দিনে কখনই তারা যেন চুল বা দাড়ি না কাটেন তাহলে তাদেরও জন্ম কুণ্ডলকে বৃহস্পতি ক্রমশ দুর্বল হতে থাকবে এবং আর্থিক দিকে নানান অবনতি করতে থাকবে।

জামাকাপড় কাচবেন না

জামাকাপড় কাচবেন না

জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয়, বৃহস্পতিবার কোন জামাকাপড় না কাঁচাই ভালো। এদিন ঘর থেকে আবর্জনা না ফেলাই ভালো। আর এদিন অবশ্যই ঘরে ঝাঁট দিয়ে পরিষ্কার করুন। তাহলে আপনার বাড়িতে মা লক্ষ্মী ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করতে পারবেন।

এদিন লক্ষ্মী নারারণের পুজো করুন

এদিন লক্ষ্মী নারারণের পুজো করুন

বলা হয়, বৃহস্পতিবার দিন লক্ষীনারায়ণের পুজো একসঙ্গে করলে মানুষের জীবনে সুখ বজায় থাকে। স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব কমে যায় এবং আপনাদের সম্পদও বৃদ্ধি পায়।

 ঝাঁটা ফেলবেন না

ঝাঁটা ফেলবেন না

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, ভুল করেও বৃহস্পতিবার দিন ঝাঁটা বাড়ির বাইরে ফেলবেন না। এতে মা লক্ষ্মী খুব রেগে যান এবং তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। আর আপনার সংসারে ভরে উঠবে ক্রমশ নেতিবাচক শক্তিতে ভরে উঠবে।

এদিন হলুদ দান করবেন না

এদিন হলুদ দান করবেন না

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, বৃহস্পতি যদি আপনার জন্মকুণ্ডলীতে শুভ স্থানে বসে থাকে তাহলে কখনোই বৃহস্পতিবার কাউকে হলুদ দান করবেন না। হলুদ দিলে আপনার গুরু গ্রহ ক্রমশ দুর্বল হতে থাকবে আর আপনার সুখের সংসারে হানি পড়তে পারে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+