রাস্তায় পড়ে থাকা এই জিনিসগুলো এড়িয়ে চলুন, না হলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে

প্রায়শ্চই আমরা দেখি রাস্তায় পড়ে রয়েছে অনেক জিনিস। সেটা লেবু লঙ্কা হতে পারে আবার মৃত প্রাণীও হতে পারে। তবে এগুলো এড়িয়ে চলাই ভালো। জ্যোতিষশাস্ত্রে বলা হয় এগুলি স্পর্শ করলে আপনার জীবনে অনেক ক্ষতি হতে পারে। শুধুমাত্র আর্থিক ক্ষতি নয়, আপনাকে নানান বাধার সম্মুখীনও হতে হতে পারে এবং নানান দুর্ঘটনাও আপনার জীবনে ঘটতে পারে। দেখে নিন কোন জিনিসগুলি পথে এড়িয়ে চললেন।

লেবু ও লঙ্কা এড়িয়ে চলুন

লেবু ও লঙ্কা এড়িয়ে চলুন

নিশ্চয়ই দেখেছেন বাড়ি বা দোকানকে কুদৃষ্টি থেকে রক্ষা করতে অনেক সময় আমরা লেবু লঙ্কা ঝুলিয়ে রাখি। বলা হয়, বাড়ির সদস্যরা যাতে রক্ষা পান বা ব্যবসাক্ষেত্রে যদি এটা ঝুলে তাহলে কারোর কুদৃষ্টি পড়বে না। যদি আপনি রাস্তায় কখনো দেখেন লেবু লঙ্কা পরে আছে। তাহলে ভুলেও করেও তার ওপর দিয়ে যাবেন না বা লাফ দেবেন না। সেই পথ দিয়ে না গিয়ে অন্য পথে যান। যদি সেটি আপনার পক্ষে সম্ভব না হয়। তবে পাস কাটিয়ে চলে আসুন। যদি আপনি গাড়িও চালান তার ওপর দিয়ে ভুলেও গাড়ি চালাবেন না। তাহলে এটা আপনাকে বিপদের সম্মুখীন হতে হতে পারে।

মৃত প্রাণী এড়ান

মৃত প্রাণী এড়ান

পথে অনেক সময় আমরা মৃত প্রাণী পড়ে থাকতে দেখি। কখনোই রাস্তায় চলার সময় মৃত প্রানী দেখলে তাতে পা দেবেন না। গাড়ি বা সাইকেল তার ওপর দিয়ে নিয়ে যাবেন না। আপনি আপনার পথ পরিবর্তন করুন। না হলে জ্যোতিষশাস্ত্র অনুসারে মৃত জীবের শরীরে নেতিবাচক শক্তি থাকে যেটি আপনার শরীরে প্রবেশ করবে এবং আপনার ওপর নেতিবাচক শক্তি প্রবেশ করবে। যার জন্য আপনি জীবনে কখনোও এগিয়ে যেতে পারবেন না। ক্রমশ আপনার শরীর খারাপ হতে থাকবে। বাড়িতে অশান্তির পরিবেশ তৈরি হবে।

 খাবার এড়ান

খাবার এড়ান

রাস্তায় অনেক সময় আমরা খাবার বা নানান কাঠের জিনিসপত্র পড়ে থাকতে দেখি। তবে এই খাবারে কখনোও হাত দেবেন না, সেই পথ পরিবর্তন করে অন্য পথ দিয়ে যান। কারণ সেই খাবার পূর্বপুরুষদের উদ্দেশ্যে রাখা হয়। আর এই খাবারে কিন্তু সরাসরি নজর দেয় রাহু গ্রহ। যদি আপনি রাস্তায় দেখেন তাও অতিক্রম করে এগিয়ে চলার চেষ্টা করুন, না হলে আপনার জীবনে বিপদ আসতে পারে। বাড়িতে ও আর্থিক দিকে অবনতি হতে পারে। কখনোই আপনার জীবনে সাফল্য আসবে না। অশান্তির পরিবেশ থাকবে। শরীর আপনার ক্রমশ খারাপ হতে থাকবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+