গুরুপূর্ণিমায় কোন কোন যোগ তৈরি হচ্ছে, ভাগ্যের দ্বার খুলবে কাদের, জানুন শুভ সময়

জ্যোতিষশাস্ত্র, হিন্দুধর্মে গুরু পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর এই দিনটি বেদব্যাসের জন্মবার্ষিকী উপলক্ষ্যে পালন করে থাকেন সকলে। চলতি বছর ২১ জুলাই মাসে পালিত হবে গুরুপূর্ণিমা। এই দিন অত্যন্ত শুভ। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, যদি এই দিন আপনি দান বা গঙ্গাস্নান করেন তাহলে আপনি যা চাইবেন করতে পারবেন। মনোবাসনা পূর্ণ হবে আপনার।

গুরুপূর্ণিমার শুভ সময় শুরু হবে ভোর ৫ টা ৫৭ মিনিট থেকে শুরু হচ্ছে সর্বার্থ সিদ্ধিযোগ। যা চলবে মধ্যরাত্রি ১২ টা ১৪ মিনিট পর্যন্ত। এরপর রাহু, কেতু, শনির অবস্থানের জন্য তৈরি হবে শশ রাজযোগ। বুধ সিংহ রাশিতে থাকবে। চন্দ্র থাকবে সিংহ রাশিতে। তৈরি হচ্ছে প্রীতি যোগ, বিষ কুম্ভযোগ, ষড়ষ্টক যোগও। এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে, জানুন তাঁদের মধ্যে কারা হবেন, জানুন।

Astrology

  • বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের গুরু পূর্ণিমা অত্যন্ত শুভ হবে। এসময় আপনি যা চাইবেন তাই করবেন পারবেন। আপনার নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। গাড়ি-বাড়ি কিনতে পারেন। দাম্পত্য জীবনে আপনি সুখের মুখ দেখবেন। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কি করবেন না। বাবা মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার। তবে মানসিক চাপ অনেকটাই কমবে।

  • সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। গুরু পূর্ণিমার দিন থেকে ভাগ্যের দ্বার খুলবে। এসময় যে ব্যবসাতেই বিনিয়োগ করবেন সেখানেই সফলতা অর্জন করতে পারবেন। সোনা ব্যবসায়ীদের জন্য শুভ সময়। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন। অযথা কারো সঙ্গে অশান্তি করবেন না। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের গুরু পূর্ণিমার দিন থেকে অত্যন্ত শুভ শুরু হবে। এই সময় চাকরি থেকে ব্যবসায় সফলতা আসবে। এসময় সমাজে মান, সম্মান বাড়বে। যারা রাজনীতি করছেন তাদের জন্য অত্যন্ত শুভ সময়। সঙ্গীর সঙ্গে খুব ভালো সময় কাটাতে পারবেন। যদি আপনি প্রেমের সম্পর্কে যুক্ত থাকেন, তাহলেও খুব ভালো সময়। অবিবাহিতদের বিয়ের যোগ রয়েছে। এসময় আপনি যদি নতুন কোনও ব্যবসায় বিনিয়োগ করতে চান, করতে পারেন। সেখানেও সফলতা অর্জন করতে পারবেন। নিজেকে শান্ত রেখে সব কাজ করার চেষ্টা করবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+