গুরু চণ্ডাল যোগের প্রভাবে কোন রাশির জাতকদের আর্থিক ব্যয় বাড়বে, জানেন
c ২২ এপ্রিল দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে প্রবেশ করবে। বর্তমানে সেখানে উপস্থিত রয়েছে রাহু। রাহু ও দেবগুরুর সংমিশ্রণে তৈরি হবে ‘গুরু চণ্ডাল যোগ’। এই যোগ খুব অশুভ। এই সময়ে সাবধানে থাকতে হবে কিছু রাশির ব্যক্তিদের।
জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহই নির্দিষ্ট সময় অন্তর তার ঘর পরিবর্তন করে থাকে। পথ পরিবর্তন করে শুভ ও অশুভ যোগ তৈরি করে। সেই সময় তারা বারো রাশির উপরেই বিশেষ প্রভাব ফেলে। ২২ এপ্রিল দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে প্রবেশ করবে। বর্তমানে সেখানে উপস্থিত রয়েছে রাহু। রাহু ও দেবগুরুর সংমিশ্রণে তৈরি হবে 'গুরু চণ্ডাল যোগ’। এই যোগ খুব অশুভ। এই সময়ে সাবধানে থাকতে হবে কিছু রাশির ব্যক্তিদের। না হলে তাদের অনেক রকম অসুবিধার সম্মুখীন হতে হবে তাদের, জানুন সেই রাশির ব্যক্তিদের মধ্যে কারা রয়েছেন।

মেষ রাশি
এপ্রিল মাসের ২২ তারিখ বৃহস্পতি মেষ রাশিতে প্রবেশ করবে। এই সময় গুরু চণ্ডাল যোগ তৈরি হবে। ২২ এপ্রিল থেকে ৩০ অক্টোবর পর্যন্ত খুব খারাপ সময় শুরু হবে। এই সময় মেষ রাশির জাতিকাদের খারাপ সময় শুরু হবে। আপনাদের শরীরেও কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে। সাবধানে হাঁটাচলা করতে হবে। স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নিতে হবে নচেৎ আপনাকে নানা রকম অসুবিধার মধ্যে পড়তে হবে। জীবনে আপনি সাফল্য পাবেন না। আর্থিকভাবে খুব দুর্বল হয়ে পড়বেন। বাবা মায়ের স্বাস্থ্যের দিকে যত্ন নিন।

মিথুন রাশি
গুরুচন্ডাল যোগের প্রভাব পড়বে মিথুন রাশির জাতক জাতিকাদের উপরেও। এই সময়ে আপনাদের জন্য খুব অশুভ সময়। কোনও খারাপ খবর পেতে পারেন। খুব সাবধানে পথে চলবেন, কারণ এই সময় আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। পায়ের ব্যথায় আপনাকে ভুগতে হতে পারে। আবার কোনও গুপ্ত রোগ আপনার চাড়া দিতে পারে। শুধু তাই নয় নানান অসুবিধার কারণে আপনার জীবনে কখনোই সাফল্য আসবে না। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন এই সময় তা না দেওয়াই ভালো, কারণ সেখানে সাফল্য অর্জন করতে পারবেন না।

ধনু রাশি
গুরুচণ্ডাল যোগের কারণে ধনু রাশি জাতক-জাতিকাদের খুব অশুভ সময়। এসময় ব্যবসায় আপনার অনেক ক্ষতি হবে। যানবাহন যদি কেনেন সেখানে খুব সতর্ক হয়ে তা কিনবেন, না হলে আপনাকে অনেক দুর্ভোগ পোয়াতে হবে। ব্যবসা বাণিজ্যে আর্থিক অবনতি হবে। আপনার মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে হবে। পরিবারের সকলের সঙ্গে আপনি ভালোভাবে থাকতে পারবেন না, কারণ সবার সঙ্গে আপনার অশান্তি বেধেই থাকবে। তাই মাথা ঠান্ডা রেখে চলুন। দাম্পত্য জীবনেও আপনি সুখের মুখ দেখবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications