চন্দ্র ও কেতুর মিলনে তৈরি হবে ‘গ্রহণ যোগ’, অশুভ যোগের প্রভাব কাদের ওপর পড়বে?

১৩ ফেব্রুয়ারি চন্দ্র ও কেতু মিলিত হয়ে তৈরি হবে ‘গ্রহণ যোগ’,এই যোগ অত্যন্ত অশুভ। এর প্রভাবে তিন রাশির খারাপ সময় শুরু হবে।

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহ নিজের সময় মতোন তাদের ঘর পরিবর্তন করে। এই সময়ে সকল রাশির ওপরেই বিশেষ প্রভাব ফেলে তারা। ১৩ ফেব্রুয়ারি চন্দ্র ও কেতু মিলিত হয়ে তৈরি হবে 'গ্রহণ যোগ’,এই যোগ অত্যন্ত অশুভ। এই সময়ে রাশির ব্যক্তিদের খুব সাবধানে থাকা উচিত, না হলে নানান বিপদে তাদের পড়তে হতে পারে। দেখুন সেই রাশির মধ্যে কারা রয়েছেন।

কর্কট রাশি

কর্কট রাশি

গ্রহণযোগের অত্যন্ত অশুভ প্রভাব পড়বে এই রাশির ব্যক্তিদের ওপর। এই সময়ে আপনার ঘরে চতুর্থ ঘরে প্রবেশ করবে। এই কারণে আপনার মন অস্থির থাকবে, মানসিকভাবে আপনি খুব চাপে থাকবেন। আপনি যে চাকরি করছেন সেটা আপনার চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। পরিবারের সকলের সঙ্গে আপনার অশান্তি হবে। জীবনে নানান অশান্তি আসতে পারে আপনার। মনের মানুষের সঙ্গে অশান্তির কারণে আপনার খুব চাপ হতে পারে। এই সময়ে শরীরে যত্ন নেবেন।

 বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

কেতু ও চন্দ্রের মিলনের যে অশুভ যোগ তৈরি হচ্ছে তা কিন্তু অত্যন্ত খারাপ যোগ। এই যোগের বিশেষ প্রভাব পড়বে আপনাদের উপর। ব্যবসায় খুব অবনতি হবে আপনাদের। আপনার দ্বাদশ ঘরে তৈরি হচ্ছে এই যোগ। এসময় খুব সাবধানে থাকবেন আপনার। রাস্তায় বের হলে আপনি সাবধানে পা ফেলবেন। আপনার এইসময় ঘুমের সমস্যা হতে পারে। যদি আপনি গাড়ি চালান খুব সাবধানতা চালাবেন। তাহলে আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। পায়ের ব্যথায় ক্রমশ বাড়তে থাকবে। নতুন ব্যবসায় আপনাকে বিনিয়োগ করতে হবে। এমসয়ে শত্রুরা আপনার ক্ষতি করতে পারবে, তাই সব দিকে চোখ কান, খোলা রাখতে থাকবেন, না হলে আপনার বিপদ আসন্ন।

মীন রাশি

মীন রাশি

গ্রহণ যোগের কারণে মীন রাশির খুব খারাপ সময় শুরু হবে। সেসময় আপনার অষ্টম ঘরে তৈরি হতে চলেছে এই অশুভ যোগ। এটি গুপ্ত রোগ এবং বয়সের ঘর বলে বিবেচিত হবে। এই সময় আপনারও আয় একদমই হবে না। কোন কাজেই আপনার জীবনে সাফল্য আসবে না। কারণ সেখানে আপনার লাভ হবেনা। এ সময় কোন রোগ আপনার দীর্ঘস্থায়ী হতে পারে। এ সময় মাথা ঠান্ডা রেখে চললে সকল কাজে আপনার জীবনে সাফল্য আসবে। ব্যবসায় আর্থিক ক্ষতি হতে পারে। জীবনে আসবে নানান অশান্তি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+