জুলাইয়ে তৈরি হবে গ্রহণযোগ, নতুন ব্যবসায় বিনিয়োগ করার আগে দু’বার ভাববেন কারা
জ্যোতিষশাস্ত্রে চন্দ্র ও রাহু গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দুই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, তা আবার কারোর জন্য অশুভ হতে পারে। জুলাই মাসের ২৫ তারিখ রাহু ও চন্দ্রের মিলনে মীন রাশিতে তৈরি হতে চলেছে 'গ্রহণযোগ’।
১৮ বছর পর মীন রাশিতে এমন অশুভ যোগ তৈরি হওয়ার কিছু রাশির জাতক-জাতিকাদের অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের জীবনে নানান সমস্যা আসবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- মেষ রাশি
গ্রহণযোগের অশুভ প্রভাব পড়বে মেষ রাশির জাতক-জাতিকাদের উপরে। আপনাদের দ্বাদশ ঘরে তৈরি হবে এই যোগ। আপনি কোনও কাজেই এগোতে পারবেন না। শরীর আপনার ভালো লাগবে না। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে মাথা ঠাণ্ডা রেখে তবেই নেবেন।
কথাবার্তায় সংযম রেখে বলার চেষ্টা করবেন। এসময় আপনার বাবা মায়ের সঙ্গে আপনার একটু অশান্তি লাগতে পারে। যদি পারেন ভগবান শিবের পুজো করবেন। শিবকে জল নিবেদন করবেন। আপনি জীবনে খুব ভালো থাকতে পারবেন।
- তুলা রাশি
গ্রহণযোগের অশুভ প্রভাবে তুলা রাশির ব্যক্তিদের অর্থহানি হতে পারে। এসময় আপনার অষ্টম ঘরে তৈরি হবে এই যোগ। মানসিক চাপ বাড়তে পারে। শরীরের যত্ন নেওয়ার চেষ্টা করবেন। যদি গাড়ি চালান সাবধানে চালাবেন। কারণ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
পায়ে লাগতে পারে, তাই আগে থেকেই সাবধান হোন আপনি। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। এই সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। এসময়ে কোনও গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নেওয়ার আগে বাবা মায়ের সঙ্গে অবশ্যই পরামর্শ নেবেন। নতুন কোনও ব্যবসা শুরু না করাই আপনার জন্য ভালো।
- ধনু রাশি
গ্রহণযোগের অশুভ প্রভাবে ধনু রাশির জাতক-জাতিকাদের পরিবেশ প্রতিকূলে থাকবে। তাই আপনার রাশির চতুর্থ ঘরে তৈরি হবে এই যোগ। পরিবারের সদস্যদের সঙ্গে একটু বিবাদ বাধতে পারে। চাকরিজীবীদের একটু সতর্ক হয়ে সব কাজ করতে হবে।
কারোর থেকে টাকা পয়সা নেবেন না। শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করবেন। তবে আপনার মনের ইচ্ছা পূরণ হবে। দাম্পত্য জীবনে সুখী থাকতে পারবেন। অযথা কারোর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়বেন না। সকলের সঙ্গে ভালোভাবে থাকার চেষ্টা করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications