সূর্য গ্রহণের ফলে কোন চার রাশির শুভ সময় উপস্থিত, জেনে নিন
সূর্য গ্রহণের ফলে কোন চার রাশির শুভ সময় উপস্থিত, জেনে নিন
জ্যোতিষ শাস্ত্রে সূর্যগ্রহণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সূর্য গ্রহণের ঘটনাকে শুভ বলে মনে করা হয় না। এবছর মোট চারটি গ্রহণ হতে চলেছে। যার মধ্যে দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, সূর্য গ্রহণের অনেক গুরুত্ব রয়েছে। সূর্য গ্রহনের সময় কোন শুভ কাজ করা উচিত না। কথিত আছে, এই সময় ভগবানের পুজো না করা উচিত। হিন্দু ক্যালেন্ডার অনুসারে এপ্রিল মাসের ৩০ তারিখ প্রথম সূর্য গ্রহন ঘটবে। জ্যোতিষ শাস্ত্রে, সূর্যগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। বছরের প্রথম সূর্য গ্রহন দক্ষিণ আমেরিকা দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগর আটলান্টিক থেকে মেষ রাশিতে দৃশ্যমান হবে। তাহলে দেখে নেওয়া যাক, সূর্যগ্রহণ কোন রাশির জাতক-জাতিকাদের ওপর কেমন প্রভাব ফেলবে জেনে নিন।

বৃষ রাশি
এবারের সূর্যগ্রহণ বৃষ রাশির জাতক জাতিকাদের সুফল বয়ে আনবে। তাদের আয় বৃদ্ধি পাবে। উৎপাদনশীল কোন কাজ করলে সেটায় সাফল্য মিলবে। সূর্যগ্রহণের প্রভাব পড়াশোনায় বেশি পড়বে। বাড়বে মনোযোগ। বৃষ রাশির পড়ুয়ারা ক্যারিয়ার কর্মক্ষেত্রে দুটোতেই সাফল্য পাবেন।

কর্কট রাশি
বছরের প্রথম সূর্য গ্রহণের প্রভাবে কর্কট রাশির জাতক-জাতিকাদের সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পেতে থাকবে। খুব তাড়াতাড়ি ঋণ শোধ হয়ে যাবে। তারা চাইলে নতুন বাড়ি কিনতে পারেন, সেটা তাদের পক্ষে বাড়ি কেনার উপযুক্ত সময় হবে। বিশেষত ব্যবসায়ী ও চাকরিজীবীদের জন্য এই সময়টা খুব শুভ হতে চলেছে। শেয়ারবাজারে যারা টাকা রেখেছেন তাদের জন্য উন্নতির সময়। সন্তানের জন্য উন্নতির সময়, তারা পড়াশোনায় বিশেষভাবে মনোযোগ দিতে পারবেন।

তুলা রাশি
এই সূর্য গ্রহণের ফলে তুলা রাশির জাতক-জাতিকাদের ক্যারিয়ার খুব ভালো হবে। কোথাও কোনো অর্থ বিনিয়োগ করলে তাতে তারা শুভ ফল পাবেন। বিশেষত ব্যবসায়ীদের ক্ষেত্রে খুব শুভ। সংসারে নতুন কোন সন্তান আসতে পারে। সংসারে আপনি প্রিয়জনের সঙ্গে দূরে কোথাও ভ্রমন করতে যেতে পারেন। যদি আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে তার ফল আপনার মনে খুশি এনে দেবে। অবিবাহিতদের বিয়ের যোগ রয়েছে।

কুম্ভ রাশি
বছরের প্রথম সূর্য গ্রহণে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের বিশেষ শুভ ফল পেতে চলেছে। এই ব্যক্তিদের স্বাস্থ্য ভালো যাবে। ক্ষুদ্র বিনিয়োগকারীরা সন্তোষজনক ফল পাবেন। অন্য দেশে ঘুরতে যেতে চাইলে ঘুরে আসুন। যারা কর্মক্ষেত্র পরিবর্তন করতে চাইছেন তারা করতে পারেন। যারা সন্তান আনার পরিকল্পনা করছেন আনতে পারেন, এটাই আপনাদের জন্য শুভ সময়। মানসিক অবসাদ কাটবে, পরিবার, দাম্পত্য জীবনে আপনার জন্য সুখ অপেক্ষা করছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications