রথযাত্রার দিন মহাপ্রভুকে খুশি করতে দিন এই ফুলগুলি, সঙ্গে আর কী নিবেদন করবেন, জানুন

হিন্দুধর্মে রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসব। চলতি বছর সোজা রথ পড়েছে ৭ জুলাই, উল্টো রথ পালিত হবে ১৬ জুলাই।

রথযাত্রার দিন জগন্নাথদেবকে খুশি করতে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখুন। এতে আপনার আর্থিক দিকে লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে আপনার। জানুন কোন কোন ফুল মহাপ্রভুকে নিবেদন করবেন।

  • তুলসীর মালা

যখন আপনি মহাপ্রভু জগন্নাথদেবকে পুজো দেবেন, সে সময় অবশ্যই কিন্তু দেবতাকে তুলসী পাতা দেবেন। যদি পারেন তুলসীর মালাও জগন্নাথদেবকে দিতে পারেন। এতে তিনি কিন্তু ভীষণ খুশি হন।

  • পোড়া পিঠে

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, মহাপ্রভুর খুব প্রিয় পোড়া পিঠে, সঙ্গে যেকোনও সাদা রঙের মিষ্টি আপনি দেবতাকে অর্পণ করতে পারেন। এতে দেবতা ভীষণ খুশি হন। এতে জগন্নাথদেবের বিশেষ কৃপা লেগে থাকবে আপনার ওপর।

  • কদম ফুল

রথযাত্রার দিন মহাপ্রভুকে কদম ফুল অর্পণ করতে পারেন। এতে জগন্নাথদেব ভীষণ খুশি হন। সেই সঙ্গে বলরাম, সুভদ্রাও কিন্তু খুব খুশি হন।

  • সাদা ফুল

মহাপ্রভুর খুব প্রিয় সাদা ফুল। এই সাদা ফুল দিতে দেবতাকে একদমই ভুলবেন না। যদি পারেন তাকে সাদা রঙয়ের ফুলের মালা দিয়ে এই বিশেষ দিনে তাঁকে সাজিয়ে তুলুন। এতে আপনার আর্থিক দিকেও কিন্তু খুব উন্নতি হবে।

  • গাঁদা ফুল

এই শুভ রথযাত্রার দিন মহাপ্রভু জগন্নাথদেবকে গাঁদা ফুলের মালা দিয়ে সাজিয়ে তুলুন। সেই সঙ্গে মালাও পরান। ভাই বলরাম ও সুভদ্রাকেও দেবতাদের কৃপায় আপনি জীবনে অনেক দূর পর্যন্ত পারবেন।

বলা হয়, যে ব্যক্তি এই বিশেষ দিনে উপোস করে ভগবানের পুজো করেন, কখনোই অসুবিধার সম্মুখীন হতে হয় না। আর্থিক দিকেও তার যথেষ্ট উন্নতি হবে।

  • কী করবেন

অবশ্যই রথযাত্রার দিন সকালবেলা স্নান সেরে বাড়িঘর পরিষ্কার রাখবেন। ধোঁয়া জামাকাপড় পড়ে দেবতার আসন পরিষ্কার করবেন। নতুন কাপড় দেবতার আসনে পাতবেন। এতে জগন্নাথদেব খুব খুশি হন ও তার কৃপা আপনার উপর থাকবে। পরিবারের সর্বদাই সুখ-সমৃদ্ধি লেগে থাকবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+