গজলক্ষ্মী রাজযোগে ভাগ্যোন্নতি নিশ্চিত কোন রাশির জাতকদের
জ্যোতিষশাস্ত্রে শুভ গ্রহের মধ্যে ধরা হয় বৃহস্পতি ও শুক্র গ্রহকে। এই গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন নানান প্রভাব ফেলে সকল রাশির ব্যক্তিদের ওপর। পয়লা মে বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে। ২৯ মে শুক্রও বৃষ রাশিতে প্রবেশ করবে। মে মাসে এই দুই শুভ গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করায় তৈরি হবে 'গজলক্ষ্মী রাজযোগ’।
এই যোগ অত্যন্ত শুভ। যোগের বিশেষ প্রভাব পড়বে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। আর্থিক দিকেও তাদের খুব লাভ হবে। রাজনীতিতে তাঁদের সফলতা আসবে। চাকরিতে পদোন্নতি হবে কিছু রাশির ব্যক্তিদের। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- ধনু রাশি
গজলক্ষ্মী রাজযোগের শুভ প্রভাব পড়বে ধনু রাশির জাতক জাতিকাদের উপরে। এই সময় আপনাদের আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। ব্যবসায় সফলতা আসবে। তাছাড়া যদি চাকরি করেন সেখানে পদোন্নতি হবে আপনার। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। মনের ইচ্ছা পূরণ হওয়া সম্ভাবনা রয়েছে। মানসিক চাপ অনেক কমবে। আত্মবিশ্বাস বাড়ায় আপনার সাহসও বাড়তে থাকবে। এসময় আপনি আপনার পরিবারের সকলের সঙ্গে ঘুরতে যেতে পারেন। পরিবারে যে অশান্তির পরিবেশ ছিল সেটি কেটে যাবে। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের।
- তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। তাছাড়া চাকরিজীবীদের জীবনে সফলতা আসবে। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। আপনার পরিবারের সদস্যদের সঙ্গে খুব ভালো থাকায় আপনি খুশিতে থাকতে পারবেন। মনের ইচ্ছা পূরণ হবে। তাছাড়া বিদেশে ভ্রমন করতে যেতে পারেন। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসাতে সফলতা লেগে থাকবে। এই সময়ে আপনার সঙ্গে আপনার স্ত্রীর সুসম্পর্ক থাকবে। অবিবাহিতদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যারা প্রেমের সম্পর্কে যুক্ত তাদের সম্পর্কের উন্নতি হবে।
- সিংহ রাশি
সিংহ রাশির ব্যক্তিরা এই সময়ে সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। আপনারা যদি কঠোর পরিশ্রম করেন তাহলে আপনাদের জীবনে সফলতা আসবে। নতুন চাকরির অফার পেতে পারেন। নতুন যানবাহন, সম্পত্তি কিনতে পারেন। তাছাড়া এসময় আপনার সম্পত্তি, সম্মান ক্রমশ বাড়তে থাকবে। যদি আপনি রাজনীতি করেন সেখানেও আপনার সাফল্য আসবে। পিতা মাতার সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। ব্যবসার সব কাজে তাদের সহায়তা পাবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications