১২ বছর পর মিথুন রাশিতে তৈরি হবে ‘গজলক্ষ্মী রাজযোগ’, ভাগ্যের দ্বার খুলতে চলেছে কাদের?

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত ঘর পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে। শুক্র হল প্রেম, রোমান্স, দাম্পত্য জীবনের কারক। বর্তমানে শুক্র বৃষ রাশিতে বিরাজ করছে। আগামী বছর ২৬ জুলাই মাসে বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করবে।

বৃহস্পতি ১৪ মে মিথুন রাশিতে প্রবেশ করবে। শুক্র ও বৃহস্পতি গ্রহের মিলনে তৈরি হবে 'গজলক্ষ্মী রাজযোগ’। ১২ বছর পর মিথুন রাশিতে তৈরি হবে এই রাজযোগ। এই সময়ে কোন রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলতে চলেছে। কারাই বা নতুন সম্পত্তির মালিক হতে চলেছেন, জানুন।

Property buying

  • তুলা রাশি

তুলা রাশির জাতক-জাতিকাদের উপর গজলক্ষ্মী রাজযোগের শুভ প্রভাব পড়বে। এসময় আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। প্রেমের সম্পর্কে যারা যুক্ত তাদের খুব শুভ সময়। কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। এসময় পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে।

বাবা মায়ের সঙ্গে আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। ব্যবসার কাজে বাবা-মায়ের বিশেষ সহযোগিতা পাবেন। এসময় আপনার অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। ভাগ্যের দ্বার খুলবে আপনার।

  • সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের ওপরে এই রাজযোগের বিশেষ প্রভাব পড়বে। এসময় আপনার পরিবেশ অনুকূলে থাকবে। শরীর আপনার ভালোই থাকবে। ব্যবসায়ে খুব লাভ করতে পারবেন। যদি আপনি বেসরকারি চাকরি করেন, সেখানে আপনার পদোন্নতি হবে।

অমীমাংসিত প্রত্যেকটি কাজ হয়ে যাবে। বাবা-মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। তাছাড়া অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না।

  • মিথুন রাশি

মিথুন রাশির জাতক-জাতিকাদের উপর গজলক্ষ্মী রাজযোগের শুভ প্রভাব পড়বে। তারা আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। এমনকি প্রেমের সম্পর্ক যারা যুক্ত তাদের ভালো সময় শুরু হবে। অবিবাহিতদের বিয়ে হয়ে যেতে পারে। প্রতিযোগিতামূলক যেকোনও পরীক্ষা দিলে সেখানে সুখবর পাবেন।

সন্তানকে নিয়ে কোনও দুশ্চিন্তা করতে হবে না। কোনও কাজেই আপনি ব্যর্থ হবেন না। তাছাড়া আপনি যদি কোথাও অর্থ বিনিয়োগ করতে চান, করতে পারেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখী হবেন আপনি। নতুন জমি ও সম্পত্তি কিনতে পারেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+