৩০ বছর পর কার্তিক পূর্ণিমাতে তৈরি হল এই শুভ যোগ, কেরিয়ার থেকে ব্যবসায় উন্নতি হবে কাদের
হিন্দুধর্মে ও জ্যোতিষশাস্ত্রে কার্তিক পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর এই দিনটি সকলে আড়ম্বরের সঙ্গে পালন করেন। এদিন মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর বিশেষ পুজোর আয়োজন করা হয়। কার্তিক পূর্ণিমাকে শৈব এবং বৈষ্ণব পূর্ণিমা বলা হয়। মনে করা হয়, এই দিন মহাদেব ত্রিপুরাসুরকে বধ করেছিলেন.
যেই কারণে এই বিশেষ দিনের গুরুত্ব রয়েছে। একই দিনে গুরু নানক জন্মগ্রহণ করেছিলেন। চলতি বছর ১৫ নভেম্বর পড়েছে কার্তিক পূর্ণিমা। ৩০ বছর পর কার্তিক পূর্ণিমার দিন তৈরি হয়েছে 'গজকেশরী যোগ'। এই সময় কোন রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে, জানুন।

মেষ রাশি-
মেষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। এসময় কোনও কাজে পিছিয়ে যাবেন না। দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন আপনি। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। দীর্ঘদিন ধরে যে কাজে বাধা ছিল, সেই বাধা কাটিয়ে উঠতে পারবেন। ভাগ্যের দ্বার খুলবে আপনার। মনের মানুষের সঙ্গে দেখা হবে আপনার।
সিংহ রাশি-
সিংহ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত সাফল্যের সময় শুরু হবে। এই সময় আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। শ্রী হরির কৃপায় শরীর আপনার ভালোই থাকবে। চাকরিতে পদোন্নতি নিশ্চিত। আত্মীয়দের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকায় আপনার মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে লাভ হবে।
কন্যা রাশি-
কন্যা রাশির জাতক জাতিকাদের উপর দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা থাকবে। সহকর্মীর কাছ থেকে বিশেষ সুযোগ সুবিধা পাবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন। ব্যবসায় লাভ হবে। যদি আপনি নতুন ব্যবসা করেন, সেখানেও সফলতা অর্জন করতে পারবেন। কর্মক্ষেত্রে সফলতার শীর্ষে পৌঁছাতে পারবেন।
কুম্ভ রাশি-
কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। অংশীদারিত্ব ব্যবসায়ে বিনিয়োগ করেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। এসময় সমাজে আপনার সম্মান ক্রমশ বাড়তে থাকবে। কর্মক্ষেত্রে সকলেই আপনার প্রশংসা করবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনিও সুখের মুখ দেখবেন। রাজনীতিতে যারা যুক্ত তাদের অত্যন্ত শুভ সময়।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications