Gajkesari rajyog: শুভ গজকেশরী রাজ যোগের প্রভাবে কর্মক্ষেত্রে উন্নতির মুখ দেখবেন কারা
জ্যোতিষশাস্ত্রে (astrology) গ্রহের ঘর পরিবর্তনের বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা ঘর পরিবর্তন করে মাঝে মধ্যে শুভ ও অশুভ নানান যোগের সৃষ্টি করে। আর এর ফলে প্রত্যেক রাশির ব্যক্তিদের জন্য নানান প্রভাব পড়ে। সূর্য, শুক্র ও বুধের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
তবে চন্দ্র ও মঙ্গলের মধ্যে শুত্রুতার সম্পর্ক রয়েছে। বুধ গ্রহ ৭ জুন বৃষ রাশিতে প্রবেশ করেছে। সেখানেই উপস্থিত রয়েছে গুরু গ্রহ। এসময় মকর রাশিতে বৃহস্পতি ও চন্দ্রের মিলনে তৈরি হয়েছে 'গজকেশরী রাজ যোগ’, এই যোগ খুব শুভ, সাফল্যের সময় শুরু হবে কিছু রাশির ব্যক্তিদের। সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা পড়ছেন, দেখুন।

বৃষ রাশির (Taurus) ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এই রাশির জাতক জাতিকারা জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। সব কাজেই সফলতা পাবেন আপনি। শুধু তাই নয় আর্থিক দিকে খুব লাভ হবে। নতুন কোন কাজে বিনিয়োগ করতে পারেন। অংশীদারিত্ব ব্যবসায় সফলতা আসবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে সুখ আসবে।
কর্কট রাশি(Cancer)র ব্যক্তিদের জীবনে আনন্দের সময় শুরু। এসময় আপনার রাশির নবম ঘরে তৈরি হবে এই যোগ। তাই এই সময়ে ভাগ্যের আপনার পূর্ণ সহায় থাকবে। যারা সরকারি চাকরি করছেন তাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। যেকোনোও শুভ কাজ আপনি করতে পারেন, সম্মান বাড়ার সম্ভাবনা রয়েছে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের প্রতিপত্তি ক্রমশই বাড়তে থাকবে। আপনার আর্থিক দিকে লাভ হবে ।

কন্যা রাশির (Virgo) জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন হতে চলেছে। আপনার লাভ ও আয়ের ঘরে প্রবেশ তৈরি হবে গজকেশরী যোগ তৈরি হয়েছে। আপনার বাড়িতে সকলের সঙ্গে সদভাব থাকবে। সকল কাজে উন্নতি করতে পারবেন। বিদেশের যাত্রা করতে পারেন। এই সময়ে কোনও সুখবর আসতে পারে। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন আপনি।

মীন রাশির (Pisces) ব্যক্তিদের সুখের সময় শুরু। এসময় আপনাদের সকল ক্ষেত্রেই খুব লাভ হবে। আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। তাছাড়া যারা সোনা ব্যবসায়ে যুক্ত তাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, এসময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। দাম্পত্য জীবনে সুখের মুখ দেখার সঙ্গে সঙ্গে আপনি খুশি হবেন সন্তানের জন্যও সুখবর পেতে পারেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications