এই শুভ যোগের প্রভাবে জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে সুখের মুখ দেখতে চলেছেন কারা
জ্যোতিষশাস্ত্রে, বৃহস্পতি ও চন্দ্র গ্রহ হল অত্যন্ত শুভ গ্রহ। বৃহস্পতিকে আমরা দেবগুরু বা গুরু গ্রহ বলেই জানি। এই গ্রহদের স্থান বদলে কিছু রাশির জাতক-জাতিকাদের ইতিবাচক প্রভাব পড়ে, আবার কিছু রাশির ব্যক্তিদের উপর নেতিবাচকও প্রভাব পড়ে।
২৯ জুলাই বৃহস্পতি ও চন্দ্রের মিলনে তৈরি হয়েছে 'গজকেশরী রাজযোগ’। চন্দ্র বৃষ রাশিতে প্রবেশ করেছে। বৃহস্পতি ইতিমধ্যে সেখানে উপস্থিত রয়েছে। আর এই গ্রহের মিলনেই তৈরি হয়েছে এই শুভ যোগ। যার বিশেষ প্রভাবে কিছু রাশির জাতক জাতিকারা নতুন চাকরি পেতে চলেছেন। দেখুন তো সেই রাশির তালিকায় আপনি রয়েছেন কিনা।

- বৃষ রাশি
যোগের শুভ প্রভাব পড়বে বৃষ রাশির জাতক জাতিকাদের উপর। এসময় আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে। মাথা ঠাণ্ডা রেখে সব কাজ করবেন। ব্যবসায়ীদের জন্য খুব ভালো সময়। তাছাড়া যারা বিবাহিত রয়েছেন, তাদের জীবনে খুব শুভ সময় শুরু হবে। আপনার চাকরিতে পদোন্নতি হতে পারে।
অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে। এসময় আপনি ব্যবসায় জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। তবে মাথা ঠাণ্ডা রেখে সব কাজ করবেন। দাম্পত্য জীবনে আপনি সুখী হবেন। বেসরকারি চাকরিতে যারা কর্মরত, তাদের চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে।
- কন্যা রাশি
গজকেশরী রাজযোগের প্রভাবে শুভ প্রভাব পড়বে কন্যা রাশির ব্যক্তিদের উপর। এসময় আপনার রাশির নবম ঘরে তৈরি হতে চলেছে এই শুভ যোগ। ভাগ্য আপনার পক্ষে থাকবে। এসময় আটকে থাকা সব কাজ হয়ে যাবে। দেশ-বিদেশে ঘুরতে যেতে পারেন।
ধর্মীয় কোনও শুভ অনুষ্ঠানে যুক্ত হতে পারেন আপনি। এসময় যেকোনও বেসরকারি চাকরির পরীক্ষা দিলে সেখানে সফলতা অর্জন করতে পারবেন। আটকে থাকা সব কাজ হয়ে যাবে। যদি আপনি ব্যবসায় বিনিয়োগ করতে চান, বিনিয়োগ করতে পারেন।
- তুলা রাশি
যোগের শুভ প্রভাব পড়বে তুলা রাশির ব্যক্তিদের উপর। এসময় আপনি নতুন গাড়ি, বাড়ি সম্পত্তি কিনতে পারেন। তাছাড়া আপনি যদি একজন ব্যবসায়ী হন, তবে আর্থিক লাভের সম্ভাবনা হবে। ব্যবসায় আর্থিক লাভের সম্মুখীন হতে হতে পারে। আপনার সাহস ও বীরত্ব বাড়বে।
যদি আপনি নতুন ব্যবসায় বিনিয়োগ করতে চান, কিংবা নতুন ব্যবসা খুলতে চান সেখানেও সাফল্য আসবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম হবে। আপনি আপনার সন্তানদের দিক থেকে কিছু ভালো খবর শুনতে পারেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications