বুধ ও সূর্যের মিলনে কোন চার রাশির সাফল্যের সময় শুরু হচ্ছে, জেনে নিন

বুধ ও সূর্যের মিলনে কোন চার রাশির সাফল্যের সময় শুরু হচ্ছে, জেনে নিন

আগামী মাস বিশেষ হতে চলেছে সকল রাশির জন্যই। জুলাই মাসে পাঁচটি বড় গ্রহ তাদের ঘর পরিবর্তন করবে সেটি যেমনি সুখবর সেই সঙ্গে ও জুলাই মাসের ৭ তারিখ মিথুন রাশিতে বুধ গ্রহ প্রবেশ করবে। বর্তমানে সূর্য মিথুন রাশিতেই আছে। যার কারণে ৪ রাশির ভাগ্যে উন্নতি দেখা দেবে। তারা জীবনের সকল কাজে সাফল্য পাবেন। তাদের শুভ সময় শুরু হবে।

জ্যোতিষশাস্ত্রে সূর্য কিন্তু ইতিমধ্যে মিথুন রাশিতে উপস্থিত রয়েছেন। জুলাই মাসে বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে বুধ। বুধকে আমরা বুদ্ধিমত্তা, সংলাপ, যুক্তির কারক বলে মনে করে থাকি। সূর্যকে ঈশ্বর, সাফল্য, সম্মান, আত্মার কারক হিসেবে বিবেচনা করি। তাই এই গ্রহের ঘর পরিবর্তনে জীবনে শুভ পরিবর্তন আসতে চলেছে। জেনে নেওয়া যাক কাদের জীবনে সাফল্যের সময় উপস্থিত।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই রাশির জাতক-জাতিকাদের দুই গ্রহের ঘর পরিবর্তনের জন্য জীবনে ভালো সময় শুরু হচ্ছে। তারা এই সময়ে নতুন সম্পত্তি কিনতে পারেন। যানবাহন কিনতে পারেন বা পরিবারের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন। নতুন ব্যবসায়ে বিনিয়োগ করতে পারেন। এটি তাদের জন্য খুব ভালো সময়। পারিবারিক বা দাম্পত্য কলহ থেকে এই সময় আপনারা বের হতে পারবেন। তবে অবশ্যই এই সময়ে সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করবেন, না হলে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই সময়ে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের লাভের সম্ভাবনা প্রবল। বিশেষভাবে সুবিধা পাবেন এরা। কোথাও থেকে আচমকা টাকা আসার সম্ভাবনা রয়েছে। নতুন সম্পত্তি কিনতে পারবেন। বিনিয়োগ করতে পারবেন। পরিবার থেকে ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে। তবে অবশ্যই এই সময় স্বাস্থ্যের দিকে যত্ন নিন। বাইরের খাবার না খেয়ে ঘরের জিনিস খাওয়া আপনাদের জন্য খুব ভালো।

মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির জাতক-জাতিকাদের এই সময় সাফল্যের সময়। চাকরিক্ষেত্রে সুবিধা পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা বসবেন তাদের ভাল চাকরির সম্ভাবনা রয়েছে। সন্তানদের পড়াশোনা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। ক্যারিয়ারের দিকে নজর দিন। যারা ব্যবসাক্ষেত্রে যুক্ত তারা ব্যবসায় আরোও লাভ হবে।

ধনু রাশি

ধনু রাশি

এই রাশির জাতক-জাতিকাদের কঠোর পরিশ্রমের ফলে তারা জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। আপনি যা পরিশ্রম করবেন এই সময়ে আপনার তার থেকে বেশি লাভ হবে। তবে প্রত্যেকদিন সূর্য ও বুধকে স্মরণ করুন। এই সময়ে বাড়ির বড়দের সাহায্য পাবেন। এই সময় আপনি সকল কাজে সাফল্য পাবেন। এই সময় সফল হওয়া থেকে কোনভাবেই কেউ আপনাকে আটকাতে পারবেন না। তবে আপনার শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করবেন, তাই অবিলম্বে আগে থেকেই সতর্ক থাকুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+