বিবাহিত মহিলাদের কোনদিকে মাথা করে শোওয়া শুভ, দেখুন
জীবনে সুখী হওয়ার জন্য অনেক মানুষ অনেক কাজ করে থাকেন, তবে প্রচুর পরিশ্রম করার পরেও অনেকেই জীবনে সুখী হয় না। তবে এর পেছনেই যে কী কারণ আছে তা হয়তো অনেকেই জানেন না। বাস্তুশাস্ত্রে বলা হয়, যদি বাস্তুত্রুটি থাকে তাহলে সেই পরিবার বা সংসারে কখনোই সুখ আসে না। তাছাড়া আমরা অক্লান্ত পরিশ্রম করার পর রাত্রে যখন শুতে যাই বিশ্রাম নেওয়ার জন্য। শরীরকে সুস্থ রাখার চেষ্টা করি। তার মাঝখানেও কিন্তু আমরা অনেক কিছু ভুল করে থাকি, তার জন্য আমাদের জীবনে আর্থিক দিকে অবনতি হয়। শুধু তাই নয় বিবাহিত ব্যক্তিদের সঠিক দিকে মাথা করে শোওয়া উচিত না হলে তাদের জীবনে আসতে পারে অনেক অসুবিধা। এতে কিন্তু পরিবারের সুখ থাকে না। কোন দিকে মাথা করে শোবেন বা কোন দিকে শোওয়া খুব শুভ, তা জেনে নিন।

কোন দিকে মাথা করে শোবেন
বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর বা পশ্চিম দিককে মধ্যবর্তী স্থান বলা হয়। তাই এই দিকে কখনোই বিবাহিত মহিলারা পা করে শোবেন না। কারণ এতে মহিলাদের মনে খারাপ চিন্তার উদয় হয়। তার জন্য তাদের স্বামীর সঙ্গে অশান্তি ক্রমশ বাড়তে থাকে এবং দাম্পত্য জীবনে ক্রমশই কলহের সৃষ্টি হতে থাকে। এর কারণে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে পারে।

এই দিকে মাথা করে শোবেন না
দক্ষিণ দিক বাস্তুশাস্ত্রে দম্পতিদের দক্ষিণ দিকে মুখ করে শুতে বলা হচ্ছে। তবে পা কিন্তু কখনোই দক্ষিণ দিকে করে শোবেন না। এটা যমরাজের দিক বলে মনে করা হয়। তাই দক্ষিণ দিকে মাথা করে শুলে আপনার আর্থিক দিকের উন্নতি হবে । পরিবারে আপনার ভালো সম্পর্ক থাকবে। সকল সদস্যদের সঙ্গে আপনারা ভালোভাবে থাকতে পারবেন। তাছাড়া আপনার স্বামীর সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক থাকবে। এতে আপনার জীবনে সফলতা পাবেন আসবে।

এতে মানসিক চাপের সৃষ্টি হতে পারে
কখনোই বিবাহিত নারী ও পুরুষেরা উত্তর দিকে পা করে ঘুমাবেন না। এটিকে সম্পদের অধিপতি কুবেরের দিক বলে মনে করা হয়। এই দিকে ঘুমালে আর্থিক ক্ষতি হয়। জীবনে কখনোও আপনারা টাকা ধরে রাখতে পারবেন না। এতে আপনার অর্থের ক্ষতি হবে। মাথায় চাপের সৃষ্টি হবে এবং ক্রমশ মানসিকভাবে আপনি আঘাত পেতে থাকবেন। তাই কখনোই উত্তর দিকে মাথা করে শোবেন তবে এই পা করে শোবেন না।

এই দিকে পা করে ঘুমাবেন না
বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে বিবাহিত মহিলারা ছাড়াও অবিবাহিত মহিলারা ঘুমোতে পারেন। তবে কখনোই আপনারা দক্ষিণ-পশ্চিম দিকে পা করে ঘুমাবেন না। এটি কিন্তু খুব খারাপ। এতে অবিবাহিত মহিলাদের খুব তাড়াতাড়ি বিয়ে হয় না। মেয়েদের পা উত্তর দিকে করে ঘুমানো শুভ। এতে তাদের খুব কম বয়সে বিয়ে হয়ে যাবে। তারা স্বামী নিয়ে সুখে থাকতে পারেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications