অশান্তি ভুলে পরিবারকে নিয়ে সুখে থাকতে মেনে চলুন এই বাস্তু টিপসগুলো

অশান্তি ভুলে পরিবারকে নিয়ে সুখে থাকতে মেনে চলুন এই বাস্তু টিপসগুলো

প্রতিটি মানুষ অর্থ উপার্জনের জন্য জীবনে প্রচুর কষ্ট করে থাকেন। কঠোর পরিশ্রম করেও অনেকে সেই অর্থ ধরে রাখতে পারেন না। এর জন্য প্রথমেই দায়ী বাস্তুত্রুটি। যা অনেকেই জানেন না মানুষ। এমন অনেক পরিস্থিতির শিকার হযন অনেকেই। যেখান থেকে তার পারিবারিক সম্পর্কের অবনতি ঘটতে থাকে। তাছাড়া আমরা জীবনে বা বাড়িতে এমন অনেক ভুল করে থাকি যাতে আমাদের পরিবারে সঙ্গে আমাদের মতবিরোধ বাঁধতে পারে। আর্থিক দিকে অবনতি দেখা দেয়। ছোট ছোট কাজে আমরা বিরক্তি লাগে। আমরা আমাদের পরিবারের সদস্যদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারি না। কিন্তু কেন এগুলো হয়, কেন আমরা সুখী হই না। এর পিছনে থাকে অনেক কারণ। জানেন এই কাজগুলি কিন্তু করা কখনোই উচিত নয়। এমন কোন কাজ করলে বাস্তু ত্রুটি কেটে যায়, মানুষের জীবনে সাফল্য আসে, তা জেনে নিন।

রাগ হতাশা কমান

রাগ হতাশা কমান

মানুষের জীবনে প্রচুর আশা থাকে। সেই আশা যখন নিরাশাই পরিণত হয় তখনই মানুষ অনেক রকম রোগে ভোগেন। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সব মানুষের জীবনের আশা পূরণ না হলেও হতাশায় ভোগা উচিত না। এর থেকে নানা রোগের জন্ম। সেখান থেকে মানুষের পারিবারিক ও দাম্পত্য জীবনের ওপর খুব বিশেষ প্রভাব পড়ে। তারা ভালো থাকতে পারেন না। সুখের মুহূর্তকে তারা নষ্ট করে। এভাবেই তাই রাগ, হতাশাকে কমান। দেখবেন আপনি জীবনে সুখী হবেন।

জুতো নিয়ে ঘরে প্রবেশ করবেন না

জুতো নিয়ে ঘরে প্রবেশ করবেন না

জুতো নিয়ে কখনোই ঘরে প্রবেশ করবেন না। কারণ আমাদের ঘরে বাস করে মা লক্ষ্মী। তাই ঘরের মধ্যে জুতা নিয়ে কখনোই প্রবেশ করবেন না, এতে দেবী রেগে যান। বাড়িতে সুখ শান্তি কমে যায়, নেতিবাচক শক্তি প্রবেশ করে। ইতিবাচক শক্তি ঘর থেকে বেরিয়ে যায়। বাড়িতে জুতো রাখার একটি নির্দিষ্ট জায়গা করুন। আপনি ভুল করেও জুতো পড়ে কখোনোই শোবার ঘরে ঢুকবেন না। কারণে এতে দেবতারা রেগে যান। যারা বাড়ির বাইরে জুতো খুলে ঘরের ভিতরে প্রবেশ করেন, সেই সব বাড়িতে সুখ স্বাচ্ছন্দ ভালোবাসায় ভরে থাকে। এরা জীবনে কখনোই কষ্ট পান না। এবং মা লক্ষ্মীর আশীর্বাদে এদের আর্থিক দিকে খুব শুভ উন্নতি দেখা দেয়।

প্রধান দরজার সামনে ঝাঁটা রাখবেন না

প্রধান দরজার সামনে ঝাঁটা রাখবেন না

দরজার সামনে কখনই ঝাঁটা রাখবেন না। কারণ এতে কোনোও ছোটখাটো বিষয় নিয়ে পরিবারে অশান্তি বাঁধে। বাড়িতে ঝগড়া অশান্তি বাড়তে শুরু হয়। এতে পারিবারিক সদস্যদের সঙ্গে ঝগড়া বাড়ে, ঘরে শান্তি না থাকলে থাকে না। কারণ রাহুর সঙ্গে সম্পর্কিত ঝাঁটা। রাহুর কারণে পরিবারে ঝামেলা বাড়তে থাকে। কর্মক্ষেত্রে চাপের সৃষ্টি হয়। আপনার জীবন থেকে সুখ চলে যাবে। তাই কখনোই বাড়ির প্রধান দরজার সামনে ঝাড়ু রাখবেন না।

টেবিলে নোংরা বাসন রাখবেন না

টেবিলে নোংরা বাসন রাখবেন না

সকালে ও রাতে খাওয়া দাওয়া হয়ে গেলে সেই বাসন ধুয়ে ফেলুন। সেই নোংরা বাসন কখনোই খাবার টেবিলে রাখবেন না। যে সকল বাড়িতে এমন কাজ করা হয় সব বাড়িতে রাহু, কেতু, শনি খুব রেগে যায়। তাদের তীক্ষ্ণ দৃষ্টি পড়ে সেই পরিবারের ওপর। পিতৃদোষ তৈরি হয়। তাই এই কাজ এড়িয়ে চলুন।

ঠাকুর ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালান

ঠাকুর ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালান

আপনার ঠাকুর ঘরে প্রতিদিন ঘিয়ের প্রদীপ জ্বালান। অবশ্যই সন্ধ্যায় জ্বালাবেন। সন্ধ্যায় কর্পূর দিয়ে আরতি করলে ঘরে ইতিবাচক শক্তি বাড়তে থাকে এবং নেতিবাচক শক্তি ঘর থেকে চলে যায়। মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদে সেই পরিবারে আর্থিক দিকে খুব সুবিধা এবং সদস্যদের সঙ্গে পারিবারিক সম্পর্ক আরোও ভালো হয়। ব্যবসা ক্ষেত্রেও শুভ পরিবর্তন দেখা দেয়।

বাড়িতে তুলসী গাছ রাখুন

বাড়িতে তুলসী গাছ রাখুন

বিয়ে বাড়িতে তুলসী গাছ লাগান। সেই বাড়িতে সুখের সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। তবে প্রতিদিন তুলসীগাছ সকাল সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালান। এতে ঘরে সুখ-সমৃদ্ধি বাড়ে। ইতিবাচক শক্তি প্রবেশ করে। সেই পরিবারে আর্থিক দিক খুব ভালো হয়। পরিবারের সদস্যদের সঙ্গে সবার খুব ভালো সম্পর্ক থাকে। তবে তুলসী গাছকে কখনোই অবহেলা করবেন না। এটা কিন্তু আপনার পারিবারিক জীবনে অনেক অশান্তির সম্মুখীন হতে হতে পারে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+