একটি তুলসীর মূলই বদলে দিতে পারে আপনার ভাগ্য, জানুন কীভাবে

জ্যোতিষশাস্ত্রে তুলসীকে খুব শুভ বলে মনে করা হয়। প্রতিটি হিন্দু বাড়িতে তুলসী গাছ থাকে। এই গাছ খুব পবিত্র বলে মনে করা হয়। যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করে এবং নেতিবাচক শক্তি বাড়ি থেকে বিদায় নেয়। এই গাছ বাড়িতে থাকলে সুখ-সমৃদ্ধিতে ভরে ওঠে। কখনোই আর্থিক দিকে অভাব হয় না। জেনে নিন তুলসী সংক্রান্ত প্রতিকারগুলি। আপনার আর্থিক দিকে সাফল্য পেতে কী কী তুলসী সংক্রান্ত প্রতিকার মানবেন দেখুন। জ্যোতিষশাস্ত্র বলা হয়, যে সকল ব্যক্তি আর্থিক সংকটে ভুগছেন, তাদের তুলসীর এই প্রতিকার করা খুব শুভ বলে মনে করা হয়। বলা হয় তুলসী শিকড় খুব উপকারী। এই শিকড় যদি কেউ তার ম্যানিব্যাগে রাখেন, তার আর্থিক দিকে খুব উন্নতি হয়। তার কখনোই জীবনে উন্নতি আসে না।

এতে আর্থিক সঙ্কট দূর হয়

এতে আর্থিক সঙ্কট দূর হয়

যদি আপনি আর্থিক সঙ্কটে ভোগেন তাহলে তুলসীর শিকড় একটি তাবিজ করে গলায় পড়ুন। এতে আপনার আর্থিক সংকট থেকে বের হতে পারবেন এবং জীবনে সাফল্য আসবে।

 তুলসীর মূল পুজো করুন

তুলসীর মূল পুজো করুন

যদি আপনি কোনও কাজে বারবার ব্যর্থ হন, তাহলে গঙ্গার জলে তুলসীর মূল ধুয়ে পুজো করুন এবং হলুদ রংয়ের কাপড়ে সেই মূল বেঁধে রাখুন। এটি এমন জায়গায় রাখুন যেখানে কেউ না যায় বা সেই জায়গায় হাত দেয়। সেই কাজে আপনি সাফল্য পেলে তবেই ওই মূলের কাপড়টি আপনি খুলবেন। দেখবেন আপনার কাজে সাফল্য পাবেন এবং আর্থিক দিকে উন্নতি হবে।

 তুলসীর মূল তাবিজ করে পড়ুন

তুলসীর মূল তাবিজ করে পড়ুন

যদি আপনার জন্ম কুণ্ডলীতে কোন গ্রহ খুব অশান্ত হয়ে থাকে বা খারাপ দৃষ্টি দেয় তাহলে সেই গ্রহকে আপনি শান্ত করতে লাল রঙের কাপড়ে তুলসীর মূলে বেঁধে একটি তাবিজ করে গলায় পড়ুন। এতে আপনার জীবনের সমস্ত সমস্যায় কেটে যাবে এবং জীবনে সাফল্য আসবে। ব্যবসায় আপনি আর্থিক উন্নতি করতে পারবেন।

 এতে পারিবারিক জীবন সুখের হবে

এতে পারিবারিক জীবন সুখের হবে

আপনি যদি জীবনের সমস্ত বাধা-বিপত্তি কাটিয়ে পরিবারকে নিয়ে সুখে থাকতে চান। তাহলে গলায় তুলসীর মালা পড়ুন। এতে আপনার মনের শান্তি হবে এবং জীবনের সাফল্য আসবে। পারিবারিক ও দাম্পত্য জীবনে সাফল্য আসে। আর্থিক দিকেও উন্নতি হবে। পরিবারের পূর্ণ সমর্থন আপনি পাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+