ভুলেও তুলসী গাছের পাশে এই জিনিসগুলি রাখবেন না, এতে আপনাদের আর্থিক ক্ষতি হতে পারে

ভুলেও তুলসী গাছের পাশে এই জিনিসগুলি রাখবেন না, এতে আপনাদের আর্থিক ক্ষতি হতে পারে

জ্যোতিষশাস্ত্রে তুলসী গাছের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই গাছকে হিন্দুরা দেবতারূপে পুজো করেন। এই গাছে মা লক্ষ্মী বাস করেন বলে মনে করা হয়। যে বাড়িতে তুলসী গাছ রাখা হয় সেই বাড়িতে কখনোও আর্থিক অবনতি হয় না। তবে তুলসী গাছ রাখলে অনেক কিছু নিয়ম মেনে চলতে হয়। এই গাছের পাশে অনেক কিছু রাখা যায় না। সেই জিনিসগুলি রাখলে মা লক্ষ্মী খুব রেগে যান সেই সঙ্গে বাড়িতে প্রবেশ করে নেতিবাচক শক্তিও।

কাঁটাযুক্ত গাছ এই গাছের পাশে রাখবেন না

কাঁটাযুক্ত গাছ এই গাছের পাশে রাখবেন না

বলা হয় যে বাড়িতে তুলসী গাছ আছে সেই বাড়িতে কখনোই কাঁটাযুক্ত গাছ রাখা উচিত না। যদি আপনার বাড়িতে এমন গাছ থাকে তা এখনই ফেলে দিন। যদি আপনি সেই গাছ বাড়িতে রাখেন তাহলে সেই গাছ কখনোই তুলসী গাছের পাশাপাশি রাখবেন না। যদি তা করেন তাহলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি কখনোই প্রবেশ করবে না। নেতিবাচক শক্তিতে বাড়ি ভরে উঠবে এবং আর্থিক দিকেও নানান অবনতি হবে।

 ঝাঁটা রাখবেন না

ঝাঁটা রাখবেন না

তুলসী গাছের কাছে কখনোই ঝাঁটা রাখবেন না। তুলসী গাছের কাছে ঝাঁটা রাখলে আপনার ঘরের দারিদ্রতা আসবে। আর্থিক সংকট লেগে থাকবে। তাই তুলসী গাছের চারিধারে রোজ পরিষ্কার করবেন। জল দেবেন।

শিব লিঙ্গ রাখবেন না

শিব লিঙ্গ রাখবেন না

তুলসী গাছের কাছে কখনোও শিব লিঙ্গ রাখবেন না। ভগবান শিবকে তুলসীর ডালও দেওয়া হয় না। তুলসী গাছ ও শিবলিঙ্গের মধ্যে সর্বক্ষণ দূরত্ব বজায় রাখা উচিত। কারণ এতে শিব ঠাকুর খুব রেগে যান। তাতে আপনার দাম্পত্য জীবনে বিশেষ প্রভাব পড়তে পারে। সেখানে আপনার বিচ্ছেদও হতে পারে।

ডাস্টবিন রাখবেন না

ডাস্টবিন রাখবেন না

তুলসী গাছের কাছে কখনোই ময়লা ফেলবেন না বা সেখানে ডাস্টবিন রাখবেন না। তুলসীকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই গাছ সর্বদা পুজো করা হয়, তাই এই গাছের পাশে ডাস্টবিন রাখা খুব খারাপ। এতে মা লক্ষ্মী খুব রেগে যান।

 ছেঁড়া জুতো রাখবেন না

ছেঁড়া জুতো রাখবেন না

তুলসী গাছের কাছে কখনোই ছেঁড়া জুতো রাখবেন না। এতে মা লক্ষ্মী খুব রেগে যান। সেখানে আপনাদের আর্থিক দিকেও নানান অবনতি হতে পারে এবং জীবনে সাফল্য আসবে না এটি করলে। পরিবারে অশান্তির পরিবেশ থাকবে সবসময়।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+