শনিদেবতাকে খুশি করতে মেনে চলুন এই টিপসগুলি, জীবনে আসবে সাফল্য

শনিদেবতাকে খুশি করতে মেনে চলুন এই টিপসগুলি, জীবনে আসবে সাফল্য

শনি গ্রহ এমনই একটি গ্রহ, যে কর্মফল অনুযায়ী সকল ব্যক্তিকে ফল দিয়ে থাকেন। যে ব্যক্তি ভালো কাজ করে থাকেন শনি তাকে শুভ ফল দিয়ে থাকেন, যে ব্যক্তি খারাপ কাজ করেন শনি তাঁকে অশুভ ফল দিয়ে থাকেন। তখন তাকে অনেক অসুবিধা, দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। তাই এই পাঁচটি কাজ করলে খুব খুশি হন তিনি এবং জীবনে সাফল্য আসে। শনি যখন রাগান্বিতা হয় তখন ব্যক্তিকে ব্যবসায়, শিক্ষা, পেশা, বিবাহিত জীবনে, প্রেমের সম্পর্ক ইত্যাদির খারাপ সমস্যার সম্মুখীন হতে হয়। শনি দেবতাকে খুশি করবার জন্য শনিবারকেই খুব শুভ দিন বলে মনে করা হয়। এই দিন দেবতার পুজো করলে অনেক ব্যক্তিই জীবনে সুখী থাকবেন। তবে শনিবার করে শনিদেব থেকে এগুলো দান করলে তিনি খুব খুশি হন এবং আপনার উপর বিশেষ আশীর্বাদও করে থাকবেন তিনি। তবে দেখে নিন শনিবার করে দেবতাকে কী কী দান করবেন।

শনিবার করে শনি দেবতাকে খুশি করতে কালো উরদ ডাল দান করুন। এটা শনির সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত। এটি দান করলে আপনার জীবন থেকে এটি আর্থিক সমস্যা কেটে যাবে। জীবনে কখনোও অর্থের অভাব থাকবে না।

সরষের তেল

সরষের তেল

শনিবার করে শনি মন্দিরে সরিষার তেল অর্পণ করুন। বলা হয় এতে দেবতা খুব খুব খুশি হন। ভালো ফল দিয়ে থাকেন তিনি। সেই ব্যক্তির জীবনে আর্থিক দিকেও আপনার উন্নতি হবে। সকল কাজে আপনি সফলতা পাবেন। তাই শনি দেবতাকে খুশি করতে শনিবার করে এই তেল অর্পণ করুন।

 কালো ছাতা

কালো ছাতা

কালো ছাতা দান করা খুব শুভ বলে মনে করা হয়। এতে শনিদেব খুব খুশি থাকেন। কালো ছাতা শনির খুব প্রিয় রং বলে মনে করা হয়। কোনও অভাবীকে এই ছাতা দান করবেন। আপনার জীবনের শুভ সময় উপস্থিত হবে। আপনি প্রত্যেকটা কাজে শুভ ফল পাবেন।

 কালো কম্বল

কালো কম্বল

কালো কম্বল অভাবী ব্যক্তিকে দান করলে শনি দেবতা আপনার উপর খুশি হবেন। এবং আর্থিক দিকে আপনাকে অনেক উন্নতি হবে। শনির অশুভ শক্তি আপনার উপর থেকে চলে যাবে। এটি আপনি দান করলে আপনার মনের ইচ্ছা পূরণ হবে। আপনি জীবনে অনেক এগিয়ে যেতে পারবেন।

কুষ্ঠ রোগীদের সেবা করুন

কুষ্ঠ রোগীদের সেবা করুন

কুষ্ঠ রোগীদের সেবা করলে বা সাহায্য করলে শনি দেবতা খুব খুশি হয়। কুষ্ঠ রোগীদের ওষুধ খাওয়ানো খুব ভালো বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে তাই শনিকে খুশি করতে এই কাজগুলি করলে আপনার জীবনে আর্থিক অভাব থাকবে না। জীবনে অনেকটাই এগিয়ে যেতে পারবেন আপনি। প্রত্যেকটি কাজে সফলতা পাবেন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+