দাম্পত্য জীবনে সুখী হতে মেনে চলুন এই টিপসগুলি
দাম্পত্য জীবনে সুখী হতে মেনে চলুন এই টিপসগুলি
বিবাহিত জীবনে প্রতিটি মানুষ সুখী হতে চান তবে সকলের কপালে সুখ ক্ষণস্থায়ী হয় না, আবার অনেকে সুখীই হন না। কিন্তু এর পেছনে অনেক কারণ রয়েছে যা হয়তো আমরা অনেকেই জানিনা। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, বৃহস্পতি ঠিক না থাকলে অনেক সময় এমন অসুবিধার সম্মুখীন হতে হয় অনেককে। জেনে নিন বিবাহিত জীবনের সুখী হতে গেলে কী কী পথ অনুসরণ করবেন।

শ্রীরাম বা মা সীতার পুজো করুন
বৃহস্পতিবার করে স্বামী ও স্ত্রী একসঙ্গে ভগবান শ্রীরাম বা মা সীতার মূর্তি যেখানে আছে সেখানে পুজো দিতে যেতে হবে। যদি সেটি না পারেন তবে যে কোনও দেবতার মন্দিরে যাবেন সেখানে গিয়ে হাত জোড় করে ঈশ্বরকে প্রণাম করবেন এবং মনের ইচ্ছা জানাবেন। সেই সঙ্গে মন্দিরের যেসব ভক্ত থাকবে তাদেরকে কোন জিনিস দান করবেন। এতে আপনার জীবন সুখে ভরে উঠবে। দাম্পত্য জীবনেও আপনার সুখ ফিরবে।

বিষ্ণু ও লক্ষ্মী পুজো করুন
যাদের বিয়ের বয়স পেরিয়ে গেলেও যাদের এখনোও বিয়ে হয়নি তারা বৃহস্পতিবার ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী যে মন্দির রয়েছে সেই মন্দিরে গিয়ে পুজো করুন। তবে অবশ্যই সেখানে বিষ্ণুর মাথার একটি পাগড়ি এবং পাঁচটি আটার লাড্ডু নিবেদন করবেন। তারপর সেই প্রসাদটি আপনি খান। এতে আপনার শীঘ্রই বিবাহ হয়ে যাবে। এবং আপনি বিয়ের পর সুখেও থাকতে পারবেন। যদি স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি থাকে তাহলে তা মিটে যাবে। স্বামী সন্তানকে নিয়ে আপনি সুখে থাকতে পারবেন।

কলা গাছের পুজো করুন
যেসব মহিলারা বিয়ে করতে ইচ্ছুক এবং তাদের ভালো পাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না বা পাচ্ছেন না সেই সমস্ত নারীরা উপোস করে কলা গাছের পুজো করুন। এতে আপনার মন মতন স্বামী আপনি পাবেন এবং বিয়ের পর সুখে থাকতে পারবেন।

বিয়ের পর সুখী হতে এটি করুন
শুক্লপক্ষের বৃহস্পতিবার একটি চাবি ছাড়া তালা নিন এবং সন্ধ্যায় একটি প্রদীপ তুলসী গাছের নিচে ঘোরান এবং পেছনদিকে না তাকিয়ে সেই প্রদীপটি সেখানে রেখে চলে আসুন। তাহলে আপনি বিয়ের পর খুব সুখী হবেন। তবে অবশ্যই এই কাজটি প্রত্যেক বৃহস্পতিবার করে করবেন। তাহলে আপনারা দাম্পত্য জীবনে সুখী হবেন। জীবনে এগিয়ে যেতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications