মঙ্গলের মহাদশা থেকে মুক্তি পেতে ও গ্রহকে শক্তিশালী করতে কী করবেন, দেখুন

জোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন ১২ রাশির ব্যক্তিদের উপরে বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। সেই সঙ্গে মঙ্গলের মহাদশা কিন্তু সাত বছর এক ব্যক্তির জীবনে বিশেষ প্রভাব ফেলে, সেটি কিন্তু খুব অশুভ প্রভাব।

মঙ্গলের মহাদশায় পড়লে কী কী অসুবিধার সৃষ্টি হয়

মঙ্গলের মহাদশায় পড়লে কী কী অসুবিধার সৃষ্টি হয়

বলা হয়, মঙ্গলের মহাশার মধ্যে যে ব্যক্তি পড়েন তাকে সাত বছর আর্থিক কষ্টে ভুগতে হয়, তার জীবনে সাফল্য আসে না। ঝগড়া, মামলা, অশান্তির মধ্যে দিয়ে যেতে হয়। জীবন ভরে ওঠে কষ্টে। এমনকি পারিবারিক জীবন থেকে দাম্পত্য জীবনেও সে সুখের মুখ দেখে না।

কাদের ওপর মঙ্গলের মহাদশার প্রভাব বেশী পড়ে

কাদের ওপর মঙ্গলের মহাদশার প্রভাব বেশী পড়ে

কোন সময়, কোন ব্যক্তিদের ওপর মঙ্গলের মহাদেশের প্রভাব বেশি পড়ে এবং প্রভাব পড়লে কী কী ক্ষতি হয় দেখুন। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, যে সকল ব্যক্তির জন্মকুণ্ডলীতে মঙ্গল গ্রহ খুব অশুভ স্থানে রয়েছে, সেই সকল ব্যক্তিদেরই মঙ্গলের মহাদশায় পড়তে হয়। সেই সকল ব্যক্তির চোখের রোগে ভুগতে হয়। তাছাড়া তাদের উচ্চ রক্তচাপের শিকার হতে পারে।

প্রচন্ড পরিমানে মদ, মাংস খেয়ে থাকেন। সকল মানুষকে তারা ঠকিয়ে থাকেন। পরিবারের সকলের সঙ্গে ঝগড়া অশান্তি করতে শুরু করেন। এদের বিবাহিত জীবন সুখের হয় না, এমনকী বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায় এই সকল ব্যক্তিদের।

মঙ্গলকে শক্তিশালী করতে এবং মঙ্গলের মহাদশা কাটাতে মেনে চলুন এই টিপসগুলি

মঙ্গলকে শক্তিশালী করতে এবং মঙ্গলের মহাদশা কাটাতে মেনে চলুন এই টিপসগুলি

মঙ্গলকে শক্তিশালী করতে এই মন্ত্রটি জপ করুন

যে সকল ব্যক্তির জন্ম কুণ্ডলীতে মঙ্গল দূর্বল অবস্থায় রয়েছে তারা মঙ্গলবার স্নান করার পরে লাল কাপড় পরুন। এরপর 'ওম ক্রান ক্রীণ ক্রাউন সা: ভৌমে নমঃ' এই মন্ত্রটি সাতবার করে জপ করুন। এতে আপনার জন্ম কুণ্ডলী মঙ্গল শক্তিশালী হয়ে ওঠে এবং জীবনে আসবে সাফল্য।

হনুমানজিকে সিঁদুর পরান

হনুমানজিকে সিঁদুর পরান

মঙ্গলের মহাদশা কাটাতে আপনি মঙ্গলবার করে হনুমানজিকে পুজো দেবেন এবং তারপর হনুমানজিকে দেওয়া সিঁদুর আপনি নিজের কপালে পড়বেন। মঙ্গলবার সিঁদুরে সামান্য জুঁই ফুলের তেল মিশিয়ে কপালে পড়লে আপনার জীবনে সাফল্য আসবে এবং মঙ্গল খুব শক্তিশালী হয়ে উঠবে।

ছোলা নিবেদন করুন হনুমানজিকে

ছোলা নিবেদন করুন হনুমানজিকে

জ্যোতিষ শাস্ত্র অনুসারে, মঙ্গলকে শক্তিশালী করতে হনুমানজিকে ছোলা নিবেদন করা উচিত। এতে আপনার জন্মকুণ্ডলীতে মঙ্গল যেমন শক্তিশালী হবে উঠবে তেমনি মহাদশা থেকে মুক্তি পাবেন আপনি।

 প্রবাল পরুন

প্রবাল পরুন

আপনি মঙ্গল গ্রহকে আরোও শক্তিশালী করে তুলতে চান তাহলে আপনি প্রবাল হাতে পরতে পারেন। প্রবাল মঙ্গল গ্রহকে শক্তিশালী করার রত্ন। তবে এটি পরার আগে অবশ্যই জ্যোতিষীর পরামর্শ নেবেন।

মহাদশা থেকে মুক্তি পেতে কী করবেন

মহাদশা থেকে মুক্তি পেতে কী করবেন

মঙ্গলের মহাদশা থেকে মুক্তি পেতে লাল কাপড়, তামা, গম, গুড় ইত্যাদি কোনও ব্যক্তিকে দান করুন, তাহলে আপনার মঙ্গলে দশা থেকে আপনি অনেকটাই দূরে সরে যাবেন। জীবনে আসবে সাফল্যও।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+