আর্থিক দিকে উন্নতি করতে সর্ব কার্য সিদ্ধি যন্ত্রের পুজো করুন এবং মেনে চলুন এই প্রতিকারগুলো

আর্থিক দিকে উন্নতি করতে সর্ব কার্য সিদ্ধি যন্ত্রের পুজো করুন এবং মেনে চলুন এই প্রতিকারগুলো

এমন অনেক মানুষ আছেন যারা অনেক পরিশ্রম করার পরেও তাদের কর্মজীবন এবং চাকরির জীবনে উন্নতি লাভ করতে পারে না। তার জন্য তারা খুব ভেঙে পড়েন জীবনে। মানসিকভাবে তারা খুব হতাশ হয়। তাদের আর্থিক দিকে উন্নতির জন্য জ্যোতিষশাস্ত্রে অনেক প্রতিকারের কথা বলা হয়েছে সেগুলি মেনে চললে সকল কাজে সাফল্য পাবেন।

সর্ব কার্য সিদ্ধি যন্ত্রের পুজো করুন

সর্ব কার্য সিদ্ধি যন্ত্রের পুজো করুন

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, সর্ব কার্য সিদ্ধি যন্ত্রের যদি নিয়মিত পুজো করা যায় তাহলে জীবনে সাফল্য আসে। শুক্লপক্ষের রবিবার এটি বাড়িতে যদি আপনি আনেন তা শুভ বলে মনে করা হয়। নিয়মিত এই যন্ত্রের পুজো করুন। তাহলে আপনার আর্থিক বিভাগ উন্নতি হবে। ঘরে সুখ শান্তি ফিরবে। পারিবারিক থেকে দাম্পত্য জীবনেও আপনি সুখী হবেন।

 মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়

মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়

কঠিন পরিশ্রম করেও আপনি উন্নতি করতে পারছেন না, ক্রমশ হতাশ হচ্ছেন এটি কাটাতে আপনি সর্ব কার্য সিদ্ধি যন্ত্র বাড়িতে স্থাপন করুন, সেই সঙ্গে তার রোজ পুজো করুন এবং দেবতাদের নাম জপ করুন। এতে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ আপনি পাবেন। সকল কাজে সহায়তা পাবেন। আর্থিক দিকেও উন্নতি করতে পারবেন।

শনিদেবকে কালো তিল দান করুন

শনিদেবকে কালো তিল দান করুন

তাছাড়াও বলা হয়, জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার করে শনিদেবের পুজো করুন। যদি পারেন শনি ঠাকুরের মন্দিরে গিয়ে শনিদেবকে কালো তিল দান করুন এবং সরিষার তেলের প্রদীপ জ্বালান। সকালে ও সন্ধ্যায় বাড়িতে হনুমানজির মন্ত্র পাঠ করুন। তবে অবশ্যই এটি উত্তর দিকে মুখ করে পাঠ করবেন। তবেই আপনার জীবনে সাফল্য আসবে। পারিবারিক ও দাম্পত্য জীবনে সাফল্য আসবে।

 এগুলি করলে জীবনে সফলতা আসবে

এগুলি করলে জীবনে সফলতা আসবে

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, চাকরি ও কর্মজীবনে উন্নতি পেতে হনুমান এবং সূর্য দেবতার পুজো করা খুব শুভ। পাশাপাশি অভাবী এবং দারিদ্র ব্যক্তিকে দান করুন এবং একাদশীর দিন উপোস করুন। প্রতি বৃহস্পতিবার পিপল গাছে জল দিয়ে পুজো করুন। সেই সঙ্গে বড়দের সেবা করুন এবং পিতামাতাদের সেবা করুন। মা কালী ও ভগবান শিবের পুজো করুন। তাছাড়া পা দক্ষিণ দিকে মুখ করে ঘুমাবেন না। ঘর থেকে বেরোবার সময় তুলসী পাতা খান। এটি করলে আপনার জীবনে সফলতা আসবে। কর্মজীবনে উন্নতি করতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+