কবে পালিত হবে শনি জয়ন্তী উৎসব, এদিন শনি দেবতাকে খুশি করতে কী করবেন
প্রতিবছর দু’বার করে শনি জয়ন্তী উৎসব পালিত হয়। একটি বৈশাখ মাসে ও একটি জৈষ্ঠ মাসের অমাবস্যার দিন পালিত হয়। এপ্রিল মাসের ২০ তারিখ বৈশাখ অমাবস্যা দক্ষিণ ভারতের শনি জয়ন্তী পালিত হয়েছে। আবার ১৯ মে জ্যেষ্ঠ অমাবস্যায় উত্তর ভারতে শনির জন্মবার্ষিকী উদযাপিত পালিত হবে। শুধু তাই নয়, এদিন বট সাবিত্রী ব্রতও পালিত হবে।

কীভাবে এদিন শনি দেবতাকে খুশি করবেন
এই দিনটি শনিদেবকে খুশি করার জন্য খুবই শুভ দিন বলে মনে করা হয়। সূর্য ও ছায়ার পুত্র শনি হলেন কর্মের দেবতা। তিনি একমাত্র দেবতা যিনি কর্মফল অনুযায়ী সকল রাশির ব্যক্তিদের বিশেষ প্রভাব ফেলে। এদিন শনি দেবতার পূজা করলে জীবনে সাফল্য আসে, সেই সঙ্গে শনির সাড়ে সাতি, শনির দোষ থেকে মুক্তি পাওয়া যায়। সূর্য এবং ছায়ার পুত্র শনি হলেন গর্বের দেবতা। তাকে আমরা সন্তান, সৌভাগ্য, সাফল্য কারক বলেই জানি। শনি জয়ন্তীর শুভ সময়, পুজোর পদ্ধতি ও কীভাবে নেবেন এই পুজোর ব্যবস্থা তা জানুন।

শুভ সময়
সকালের শুভ সময় ৫.৫১ - ৭.২৮ (১৯ মে)
দুপুরের শুভ মুহুর্তা ১০.৪৫ - রাত ১ টা ৫৮ মিনিট (১৯ মে)
সন্ধ্যার সময়- সন্ধে ৬ টা ৫০ মিনিট থেকে রাত ৮ টা ১২ মিনিট পর্যন্ত। (১৯ মে)

জ্যেষ্ঠ অমাবস্যায় শনি জয়ন্তীর শুভ সময়
- জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি শুরু হবে ১৮ মে, সকাল ৯ টা ৪২ মিনিটে
- জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা শেষ হয় ১৯ মে, রাত ৯ টা ২২ মিনিটে
- শোভন যোগের সময় ১৮ মে রাত ৭ টা ৩৭ মিনিট থেকে ১৯ মে সন্ধে ৬ টা ১৭ মিনিট পর্যন্ত
- সকালের শুভ সময়- ৭ টা ১১ মিনিট থেকে ১০ টা ৩৫ মিনিট পর্যন্ত (১৯ মে)
- দুপুরের শুভ মুহুর্তা - রাত ১২ টা ১৮ মিনিট থেকে - রাত ২ টো পর্যন্ত (১৯ মে)
- সন্ধ্যার শুভ সময় -বিকেলে ৫ টা ২৫ মিনিট থেকে সন্ধে ৭ টা ০৭ মিনিট পর্যন্ত (১৯ মে)

শনি জয়ন্তী পূজার নিয়ম
- এদিন শনি দেবতার মূর্তিতে সরিষার তেল দিয়ে অভিষেক করতে হবে। তারপর ওম শন শনাইশ্চরায় নমঃ: মন্ত্রটি ১০৮ বার জপ করতে হবে।
- শনিদেবকে নীল ফুল, নীল বস্ত্র অর্পণ করুন। কালো তিল দিয়ে তৈরি খাবার ঈশ্বরকে নিবেদন করুন।
- জুতা, চপ্পল, তিল ও সরিষার তেল অভাবীদের দান করুন।
- পূজার পরে, জেনে-বুঝে বা অজান্তে করা ভুলের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করুন।
- শেষে প্রসাদ বিতরণ করে নিজে গ্রহণ করুন। এতে শনি প্রসন্ন হন এবং শনি দোষ অনেকটাই কমে যায়।

শনি জয়ন্তীর পূজার দিন কী কী মানবেন
- শনিদেবের পূজা করার সময় মহিলারা দেবতার মূর্তি স্পর্শ করবেন না। নয়। এছাড়াও, শনি পূজা করার সময়, তার সাথে চোখের দিকে তাকাবেন না।
- শনি জয়ন্তীর দিন উরদের ডাল খাবেন না। এ ছাড়া উরদের তৈরি কোনোও কিছু খাবেন না। এতে শনিদেব খুব রেগে যান।
- শনি জয়ন্তীতে মদ, আমিষ খাবার খাবেন না, তাহলে কিন্তু শনি দেবতা রেগে যান । এই দিনে সরিষার তেলও কিনবেন না।
- শনি জয়ন্তীর দিন ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলুন। অমাবস্যা তিথি পড়ায় এই দিনে কোনও শুভ কাজ করবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
ছবি সৌ:পিক্সেলস












Click it and Unblock the Notifications