দীপাবলির দিন বাড়ি থেকে ঝাঁটা ফেলা কি উচিত? কোন দিন ঝাড়ু কেনা শুভ, জানুন

জ্যোতিষশাস্ত্রে দীপাবলির বিশেষ গুরুত্ব রয়েছে। এই বিশেষ দিনে যদি আপনি কোনও শুভ জিনিস কেনেন, তাহলে আপনার জীবনে সফলতা লেগেই থাকবে। তাছাড়া এই বিশেষ দিন দেবী লক্ষ্মী, কুবের পুজো করা হয়। চলতি বছর ৩১ অক্টোবর পালিত হবে দীপাবলি উৎসব। এদিন অনেকেই ঘর পরিষ্কার করেন। ঘরকে সুন্দরভাবে সাজিয়ে রাখেন।

বলা হয়, যদি আপনি ঘর বাড়ি পরিষ্কার করেন তাহলে এই মা লক্ষ্মী তার বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করবেন। এদিন ঝাঁটা কেনা অত্যন্ত শুভ। তবে এদিন আপনি যদি নতুন ঝাঁটা কেনেন কখনোই কিন্তু পুরনো ঝাঁটা বাড়ি থেকে ফেলে দেবেন না। তা কিন্তু খুব অশুভ বলে মনে করা হয়।

broom

  • ঝাঁটা কেনা কি শুভ?

ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক বলেই মনে করা হয়। যদি আপনি ধনতেরাসের বাড়িতে ঝাঁটা কেনেন, তাহলে দেবী লক্ষ্মী খুব খুশি হবেন। এতে আপনার সুখ, সমৃদ্ধি, ধন-সম্পদ হু হু করে বাড়তে থাকবে।

  • কবে ঝাঁটা বাড়ি থেকে ফেলবেন না

বাড়িতে যদি কোনও ঝাঁটা ভেঙে যায়, তা কিন্তু এখনই আপনি সরিয়ে ফেলুন। দীপাবলির দিন কখনোই বাড়ি থেকে ফেলবেন না। এটি খুব অশুভ বলে মনে করা হয়।

  • ভুলেও এদিন ঝাঁটা ফেলবেন না

যদি আপনার বাড়িতে কোনও ভাঙা ঝাঁটা থাকে বা কোনও ঝাঁটা নষ্ট হয়ে যায়, সেই ঝাঁটা আপনি বাড়ি থেকে ফেলে দিতে চান, তাহলে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের আগে পরে সেই ঝাঁটা ফেলা উচিত। তাছাড়াও দীপাবলির দিনে এই ঝাঁটা ফেলা উচিত নয়। সেই সঙ্গে শনিবার করে কখনোই ঝাঁটা ফেলবেন না। এতে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করবে। বাড়ি থেকে সুখ, শান্তি বিদায় নেবে।

  • কখন ঝাঁটা কিনবেন

যদি আপনি নতুন ঝাঁটা কেনেন তাহলে সূর্যাস্তের আগে , ধনতেরাসের দিন দুপুরে কিংবা ধনতেরাসের দিন সূর্যাস্তের আগে কেনা উচিত। ঝাড়ু কখনোই বিকেলের পরে কিনবেন না। এটি খুব অশুভ। এতে মা লক্ষ্মী খুব রেগে যান।

  • ঝাঁটা পোড়ানো উচিত নয়

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, ঝাঁটা কখনোই পোড়ানো উচিত নয়। এটি খুব অশুভ । সেই সঙ্গে নোংরা জায়গায় ঝাঁটা ফেলবেন না। এতে মা লক্ষ্মী রেগে যান। বাড়িতে ঝাঁটা থাকলে সেটিতে কখনোই পা দেবেন না। এতে দেবী লক্ষ্মীর ক্রোধের মুখে পড়তে হতে পারে আপনাকে। এমনকি অর্থহানি পর্যন্ত হতে পারে আপনার। তাই আগেই সাবধান হোন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+