নতুন বাড়ি তৈরি করছেন, সারাজীবন সুখে থাকতে মানুন এই বাস্তু নিয়মগুলি
নতুন বাড়ি তৈরি করা সকলের কাছে একটি স্বপ্নের মতন। কারণ বাড়ি প্রত্যেকটি মানুষের একটি স্বপ্ন, ভালোবাসার জায়গা। তবে সকলে বাড়ি তৈরি করলে সুখে যে থাকতে পারেন তা কিন্তু নয়। কারণ, বাড়ি তৈরি করার সময় এই বিষয়গুলি তাদের মাথায় রাখা খুব দরকার।
তবেই তাদের বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে এবং নেতিবাচক শক্তি বিদায় নেবে। তাই বাড়ি তৈরি করার সময় অবশ্যই এই বাস্তু নিয়মগুলি মেনে চলবেন। যাতে আপনি সারা জীবন সুখে থাকতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গেও তাঁরা সুখে থাকতে পারবেন। এমনকি দাম্পত্য জীবনের সমস্যাও কমবে।

- কোনদিকে করবেন বাড়ির প্রধান দরজা
বাড়ির উত্তর-পূর্ব দিকে বাড়ির প্রধান দরজা করার চেষ্টা করবেন। এটি অত্যন্ত শুভ। এতে আপনার সকালে সূর্যের আলো আপনার ঘরে পড়বে। যা আপনার বাড়িতে থেকে নেতিবাচক শক্তি দূর করবে। উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম দিকেও করতে পারেন। তবে দক্ষিণ দিকে বাড়ির দরজা কোনদিনই করবেন না। যা কিন্তু খুব অশুভ।
- কেন দক্ষিণ দিকে দরজা করবে না
সাধারণত বাড়ির মূল দরজার বা প্রধান দরজা সঠিক দিকে না করলে অর্থহানি হতে পারে। দক্ষিণ দিকে যদি দরজা করেন, তাহলে বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করবে। পরিবারের সদস্যদের সঙ্গে সদস্যদের অশান্তি লেগে থাকবে। দক্ষিণ-পূর্ব দিকেও দরজা না করারই চেষ্টা করবেন। দক্ষিণ মুখী দরজা খুব অশুভ বলে মনে করা হয়।
- বাড়ির শৌচাগার সঠিক দিকে করার সিদ্ধান্ত নেবেন
বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির শৌচাগার অবশ্যই পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে হওয়া উচিত। তবেই কিন্তু ভালো হবে। না হলে আপনার বাড়িতে নেতিবাচক শক্তিতে ভরে উঠবে। বাড়িতে ঝগড়া, মারামারির পরিবেশ লেগে থাকবে। এতে আপনি জীবনে কখনও সুখী হবেন না। এমনকি দাম্পত্য জীবনেও আসবে অশান্তি হবে।
- কোন দিকে করবেন রান্নাঘর
বাড়ির রান্নাঘর সঠিক দিকে করার চেষ্টা করুন। বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির রান্নাঘর সব সময় অগ্নিকোণে রাখা উচিত। অগ্নিগণ অর্থাৎ পূর্ব ও দক্ষিণ দিকে করবেন। এই দিকে রান্নাঘর করলে আপনার রান্নাঘরে কখনও আগুন লাগবে না। এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে।
- ডাইনিং রুম
বাড়ির ডাইনিং রুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখানেই সকাল থেকে রাত পর্যন্ত বাড়ির সদস্যরা একসঙ্গে এক জায়গায় জড়ো হোন। সকলের সঙ্গে সময় কাটানো হয়। তাই বাড়ির ডাইনিং রুম অবশ্যই পশ্চিম দিকে করবেন। বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে ডাইনিং রুম করতে পারেন। যা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে।
- শোওয়ার ঘর
শোওয়ার ঘর অবশ্যই বাড়ির দক্ষিণ-পশ্চিম কোণে করবেন। তবেই কিন্তু আপনার দাম্পত্য জীবনে আপনি সুখী হতে পারবেন। না হলে স্বামী- স্ত্রীর মধ্যে অশান্তি হতে থাকবে। কোনও কাজেই সফলতা পাবেন না। এমনকি সন্তানের সঙ্গেও আপনার মিল থাকবে না। তাই আগেই সাবধান হোন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications