দাম্পত্য জীবনে সুখী হতে শোওয়ার ঘর সংক্রান্ত এই টিপসগুলি মেনে চলুন

বিবাহিত জীবনে সকলেই সুখী হতে চান, তবে সবার ভাগ্যে যে তা হয় তা কিন্তু একদমই নয়। বাস্তুশাস্ত্রে বলা হয়, শোওয়ার ঘরে যদি এই বাস্তুদোষগুলি থাকে তাহলে কখনোই আপনি বিবাহিত জীবনে সুখী হবেন না।

সেই সঙ্গে নানান সমস্যার মধ্যে পড়তে হবে আপনাকে। দাম্পত্য জীবনে সুখী হতে কোন কোন জিনিসগুলি মেনে চলা উচিত, জানেন? দাম্পত্য জীবনে সুখ পেতে, বাস্তু দোষ কাটাতে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি কাটাতে অবশ্যই এই টিপসগুলি মেনে চলুন।

Bed Room

  • এই দিকে মাথা করে ঘুমাবেন

কোনও কারণ ছাড়াই অনেক সময় স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়ার পরিস্থিতি তৈরি হয়। এর প্রথম কারণ হচ্ছে, বাস্তুত্রুটি। স্বামী-স্ত্রীর সঠিক দিকে মাথা রেখে ঘুমানো দরকার। এবং ঘুমানোর সময় স্বামী স্ত্রীর মাথা দক্ষিণ দিকে এবং পা উত্তর দিকে রেখে ঘুমাতে হবে । তবেই কিন্তু আপনাদের সম্পর্ক খুব ভালো থাকবে।

  • কোথায় রাখবেন আয়না

যে বিছানায় স্বামী ও স্ত্রী ঘুমাবেন, সেটি যেন প্রবেশদ্বারের সোজাসুজি না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। শোওয়ার ঘরে যদি আয়না থাকে, তার চার, পাঁচ ফুট উঁচুতে রাখার চেষ্টা করবেন। রাতে শোওয়ার সময় আয়নার উপরে কাপড় চাপা দিয়ে দেবেন।

ঘুম থেকে উঠেই আয়না দেখবেন না। শোওয়ার ঘরে কখনোই হিংস্র জীব,জন্তুর ছবি রাখবেন না। যতটা পারবেন পেইন্টিং করা ছবি রাখা এড়িয়ে চলুন। তবে যদি আপনাকে ছবি রাখতেই হয়, অবশ্যই প্রকৃতির ছবি রাখুন।

  • দেওয়াল কোন রঙ করবেন

আপনি যে ঘরে শোবেন সেই ঘরের দেওয়াল সবসময়ই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন অর্থাৎ ধুলো ময়লা যাতে না জমে সেদিকে বিশেষ লক্ষ্য রাখবেন। সেই সঙ্গে দেওয়ালে কোন রঙ করছেন, সেটাও কিন্তু অত্যন্ত জরুরী। এতেও কিন্তু দাম্পত্য জীবনের উপর এক বড় প্রভাব পড়ে।

শোওয়ার ঘরের রঙ সব সময় হালকা করার চেষ্টা করবেন। গোলাপী, ধূসর, হালকা সবুজ রঙ করার চেষ্টা করবেন। এতে আপনার মানসিক চাপ কমবে। এতে স্বামী-স্ত্রীর সম্পর্ক আরও দৃঢ় হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+