জুলাই মাসে পাঁচটি গ্রহ ঘর পরিবর্তন করছে! কোন কোন রাশির জীবনে আমূল পরিবর্তন আসবে, জেনে নিন
জুলাই মাসে পাঁচটি গ্রহ ঘর পরিবর্তন করছে! কোন কোন রাশির জীবনে আমূল পরিবর্তন আসবে, জেনে নিন
জুলাই মাসটি বারো রাশির ব্যক্তিদের কাছেই খুব বিশেষ হতে চলেছে। কারণ, প্রতিমাসে কোনও না গ্রহ তাদের ঘর পরিবর্তন করে অন্য রাশিতে প্রবেশ করে। আর তারা প্রভাব ফেলে ১২ রাশির ওপরে। সেটা কখনো শুভ হতে পারে আবারও তা অশুভ হতে পারে। জুলাই মাসে পাঁচটি গ্রহ তাদের ঘর পরিবর্তন করবে। বুধ জুলাই মাসের ২ তারিখ ঘর পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে। ১২ জুলাই বিপরীতমুখী শনি তার নিজস্ব রাশি মকর রাশিতে গমন করবে। ১৬ জুলাই সূর্য মিথুন থেকে কর্কট রাশিতে যাত্রা শুরু করবে। জুলাই মাসের শেষ দিনে বৃহস্পতি গ্রহ মীন রাশিতে পিছিয়ে যাবে। সেও কিন্তু সকল রাশিকে প্রভাবিত করবে। এর প্রভাব পড়বে সকল রাশির ওপরেই।

কবে কোন গ্রহ ঘর পরিবর্তন করবে
২ জুলাই মিথুন রাশিতে বুধের প্রবেশ
১২ জুলাই বিপরীতমুখী শনি তার নিজস্ব রাশি মকর রাশিতে প্রবেশ
১৩ জুলাই শুক্র মিথুন রাশিতে প্রবেশ
১৬ জুলাই সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবে
১৬ জুলাই বুধ কর্কট রাশিতে প্রবেশ করবে
২৯ জুলাই বৃহস্পতি মীন রাশিতে পিছিয়ে যাবে

বুধের রাশি পরিবর্তন
জুলাই মাসে, বাক ও বুদ্ধির দেবতা বুধ গ্রহ তিনবার রাশি পরিবর্তন করবে। বুধ গ্রহটি বৃষ রাশিতে যাত্রা শেষ করে ২ জুলাই সকাল ৯ টা ৪২ মিনিটে মিথুন রাশিতে প্রথম স্থানান্তর করবে। মিথুন হল বুধ গ্রহের শাসক। এই কারণেও বুধ গ্রহের স্থানান্তর খুবই গুরুত্বপূর্ণ। এর পরে, ১৭ জুলাই বুধ গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করবে এবং মাসের শেষে ৩১ জুলাই সিংহ রাশিতে যাত্রা করবে এই গ্রহ।

শনির রাশি পরিবর্তন
এই মাসেই শনি যিনি সমস্ত গ্রহে ন্যায় ও কর্মফলের দাতা হিসাবে বিবেচিত হন, তিনি মকর রাশিতে পিছিয়ে যাবেন। মকর রাশি হল শনিদেবের পছন্দের রাশি। শনি ১২ জুলাই দুপুর ২ টো ৫৮ মিনিটে মকর রাশিতে স্থানান্তর করে বিপরীতমুখী হবে। এরপর ২৩ অক্টোবর শনি মকর রাশিতে গমন করবে। এর কারণে সমস্ত রাশির ওপর ব্যাপক প্রভাব ফেলবে এই গ্রহ।

শুক্রের ঘর পরিবর্তন
শুক্র গ্রহ, যাকে জ্যোতিষশাস্ত্রে আরাম, সৌন্দর্য ও বিলাসিতার কারক বলেই জানি। এবার শুক্র মিথুন রাশিতে গমন করবে এবং ত্রিগ্রহী যোগ গঠন করবে। ১৩ জুলাই, শুক্র তার রাশি অর্থাৎ বৃষ রাশির থেকে সকাল ১০ টা ৫০ মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করবে। শুক্র মিথুন রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে সূর্য ও বুধের মিলনে ত্রিগ্রহী যোগ তৈরি হবে। শুক্র যে কোনও রাশিতেই ২৩ দিন থাকে।

সূর্য ঘর পরিবর্তন
জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য প্রতি মাসে তার রাশি পরিবর্তন করে। সূর্য যখন তার রাশি পরিবর্তন করে, তখন সমস্ত রাশির ওপর বিশাল প্রভাব ফেলে। এবার গ্রহদের রাজা সূর্য মিথুন রাশি ছেড়ে ১৬ জুলাই কর্কট রাশিতে প্রবেশ করবে। সূর্যের রাশি পরিবর্তনকে সংক্রান্তি বলা হয়। যার মধ্যে কিছু বিশেষ তাৎপর্য রয়েছে।

বৃহস্পতি গ্রহ
জ্যোতিষশাস্ত্রে নয়টি গ্রহের মধ্যে বৃহস্পতিকে সবচেয়ে শুভ এবং দানকারী গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। বৃহস্পতি একটি রাশিতে প্রায় ১২ মাস থাকে। জুলাইয়ের শেষ দিনে অর্থাৎ ২৮ জুলাই, বৃহস্পতি রাতে মীন রাশিতে বিপরীত দিকে যেতে শুরু করবে। তারপর ২৪ নভেম্বর এই গ্রহের মার্গি হবে।
চলতি মাসটি গ্রহগুলি ঘর পরিবর্তন করায় সকল রাশির ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ হবে। আবার অনেক গ্রহ বিপরীতমুখী হবে। এই সময়ে এটি সমস্ত রাশির উপর প্রভাব ফেলবে। কিছু রাশির শুভ সময় শুরু হবে। আবার কিছু রাশির অশুভ সময়। জ্যোতিষশাস্ত্রে মতে, জুলাই মাসে মেষ, মিথুন, কর্কট, সিংহ ও মকর রাশির জাতকদের জন্য মাসটি খুব ভালো যাবে। এই সময়ে তারা অর্থ, লাভ এবং ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। অপরদিকে, কন্যা, তুলা এবং বৃশ্চিক রাশির ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হতে পারে। এছাড়া বৃষ, ধনু, কুম্ভ ও মীন রাশির মানুষদের জন্য মাসটি মিশ্র যাবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications