জুলাইতে স্থান পরিবর্তন করছে এইসব গ্রহ, কেউ হবে বিপরীতমুখী, জানুন এর ফলাফল
জুলাইতে স্থান পরিবর্তন করছে এইসব গ্রহ, কেউ হবে বিপরীতমুখী, জানুন এর ফলাফল
প্রতিমাসে কোনও না গ্রহ তাদের ঘর পরিবর্তন করে অন্য রাশিতে প্রবেশ করে। আর তারা প্রভাব ফেলে ১২ রাশির ওপরে। সেটা কখনো শুভ হতে পারে আবারও তা অশুভ হতে পারে। জুলাই মাসে পাঁচটি গ্রহ তাদের ঘর পরিবর্তন করবে। বুধ আগামী মাসের শুরুতেই তার ঘর পরিবর্তন করবে। আর জুলাই মাসের শেষে বৃহস্পতি পরিবর্তন করবে। সেও কিন্তু সকল রাশিকে প্রভাবিত করবে। তাছাড়া আর কোন কোন গ্রহ ঘর পরিবর্তন করবে তা জেনে নিন।

বুধ
আগামী মাসে, জুলাই মাসের ২ তারিখ বুধ গ্রহ ঘর পরিবর্তন করবে। বর্তমানে বুধ বৃষ রাশিতে আছে। জুলাই মাসে মিথুন রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। বুধের রাশি পরিবর্তনের জন্য সব রাশিকেই প্রভাবিত করবে এই গ্রহ। তবে সব রাশিই কিন্তু শুভ ফল পাবেন তা নয়, কারোর ভাগ্যে অশুভ সময় উপস্থিত।

শনি
১২ জুলাই শনি মকর রাশিতে প্রবেশ করবে সেই সঙ্গে বিপরীতমুখীও হবে। আর এর জন্যে এই রাশির খুব খারাপ সময় উপস্থিত হবে। ২৩ অক্টোবর থেকে এই রাশির সব থেকে খারাপ সময় শুরু হবে। কিছু রাশির জাতক জাতিকাদের এই সময়ে আর্থিক সংকটের সম্মুখীন হতে হবে। এ সময় চাকরিজীবীদের কথাবার্তায় সংযম রাখতে হবে। অন্যথায় পদোন্নতি বন্ধ হয়ে যেতে পারে। এই সময়ে সকল কাজে সাফল্য পাবেন না এই রাশির লোকেরা।

শুক্র
আগামী মাসে শুক্র গ্রহ ঘর পরিবর্তন করবে। জুলাই মাসের ১৩ তারিখ নিজ রাশিতে মিথুন রাশিতে প্রবেশ করবে সূর্য। বুধ আর সূর্যের প্রভাবে ত্রিঘি যোগ শুরু হবে। এই সময়ে অনেক রাশির খুব ভালো সময় হবে। তারা সকল কাজে সফলতা পাবেন।

সূর্য
গ্রহদের রাজা সূর্য দেবতা মিথুন রাশি ছেড়ে ১৬ জুলাই কর্কট রাশিতে প্রবেশ করবে। ১৭ অগাস্ট পর্যন্ত তারা এই রাশিতে থাকবেন। এই সময়ে কর্কট রাশিতে প্রবেশ করবে কার্ক সংক্রান্তি। সূর্যের এই ঘর পরিবর্তনের জন্য অনেক রাশির শুভ সময় শুরু হবে।

বৃহস্পতি
জুলাই মাসের শেষে গুরু গ্রহ বৃহস্পতি পিছিয়ে যাবে। জুলাই মাসে ২৮ তারিখ বৃহস্পতি বিপরীতমুখী হবে। বৃহস্পতি বিপরীত মুখী হওয়ায় অনেক রাশির শুভ সময় উপস্থিত। তারা সকল কাজে সাফল্য পাবেন। আর্থিক দিকে উন্নতি হবে সকল রাশির। কর্মক্ষেত্রে সাফল্য মিলবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications