শনি গোচর ও সূর্যগ্রহণেই ভাগ্য খুলবে এই রাশির ব্যক্তিদের, সূর্যকে কী নিবেদন করবেন
জ্যোতিষশাস্ত্রে দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ ঘটে। তবে কোনও গ্রহণকে শুভ বলে মনে করা হয় না। গ্রহণের শুভ ও অশুভ প্রভাব সকল রাশির ব্যক্তিদের উপর পড়ে। চলতি বছর হোলির দিন ঘটেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এবার ঘটতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ। কখন থেকে শুরু হচ্ছে সূর্যগ্রহণ।
কাদের উপরেই বা পড়বে শুভ প্রভাব কাদের, কোন রাশির ব্যক্তিদের জীবনেই ঘটবে সফলতা, জানুন। ২৯ মার্চ দুপুর ২ টো ২০ মিনিট থেকে শুরু হবে সূর্য গ্রহণ। যা চলবে সন্ধ্যা ৬ টা ১৬ মিনিট পর্যন্ত। আর এই দিনেই শনিগ্রহ তার ঘর বদল করবে। ২৯ মার্চ শনির ঘর বদলে কিছু রাশির জাতক জাতিকাদের উপর জন্য অত্যন্ত শুভ হচ্ছে, তালিকায় কারা রয়েছেন, আপনি কি রয়েছেন নাকি সেই ভাগ্যবান রাশির তালিকায়?

বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময়টি অত্যন্ত শুভ যাবে। এসময় প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন আপনি। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। বিবাহিত জীবন থেকে পারিবারিক জীবন ও আপনি খুব সুখী হবেন। এই সময় আপনার আয়ের নতুন পথ খুলে যাবে। দীর্ঘদিন ধরে যে পথ আপনার বন্ধ ছিল, সেই ব্যবসার পথও খুলবে। এসময় মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন, তবে পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন।
কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের উপর সূর্যগ্রহণের শুভ প্রভাব পড়বে। পাশাপাশি আপনার উপর শনি গ্রহের শুভ প্রভাব পড়বে। তাই আপনারা জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। জীবন সঙ্গীর সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। মনের গুপ্ত ইচ্ছায় পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি। এসময় শেয়ার বাজার থেকে ব্যবসায় যদি বিনিয়োগ করেন, সেখানেও লাভের মুখ দেখবেন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের উপর শনি গোচর ও সূর্যগ্রহণের শুভ প্রভাব পড়বে। এসময় আপনি কোনও কাজে পিছিয়ে না পড়বেন আপনি। আপনার মানসিক চাপ কমবে। আইনি সঙ্কট থেকে বের হতে পারবেন আপনি। তবে অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখানেও লাভের মুখ দেখবেন। দূরে কোথাও ঘুরতে গেলে অবশ্যই সাবধানে যাবেন। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন আপনি।
কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের ওপরেও গ্রহণের শুভ প্রভাব পড়বে। তাদের মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। এসময় পরিবারের সকলের সঙ্গেই ভালো থাকতে পারবেন। নতুন সম্পত্তিকে কেনার সম্ভাবনা রয়েছে। নতুন সোনা ও পাইকারি ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখানেও লাভের মুখ দেখবেন। এমনকি সোনা ব্যবসা করলে সেখানেও আপনি খুব সুখে থাকতে পারবেন। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন।
মকর রাশি
মকর রাশির ব্যক্তিদের উপর গ্রহণের শুভ প্রভাব পড়বে। এসময় অযথা তর্কাতর্কি, মানসিক চাপ এড়িয়ে চলার চেষ্টা করুন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। বিবাহিত জীবনে আপনি সুখী হবেন। তবে গ্রহণের সময় কোনও শুভ কাজ একদমই করবেন না। এসময় ব্যবসা ক্ষেত্রে আপনি অনেক লাভ করতে পারবেন। তবে মাথা ঠান্ডা রেখে সব করুন।
কী কী করবেন?
সূর্যগ্রহণের সময় যদি পারেন সূর্যদেবকে তামা, গুড়, গম নিবেদন করুন। সেই সঙ্গে সূর্যদেবকে জল অর্পণ করুন। এই গ্রহণের সময় কোনও শুভ কাজ করবেন না। এই সময় সংযম রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications